স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল করে যে স্বপ্নে বুক বাঁধছিল বাংলাদেশ, সেটিই ভেঙে গেল টাইব্রেকারের নিষ্ঠুরতায়। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব–১৭ ফাইনালের রোমাঞ্চকর ম্যাচটি ২–২ গোলে শেষ হলেও ভাগ্যের খেলায় আবারও ভারতের কাছে হারল লাল–সবুজের ছেলেরা। টাইব্রেকারে ফল হলো ৪–১, আর বাংলাদেশকে মুখোমুখি হতে হলো চিরচেনা হতাশার।

এই হারের মধ্য দিয়ে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে টানা চতুর্থবার ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ। গত মে মাসে অনূর্ধ্ব–১৯ ফাইনালে টাইব্রেকারে পরাজয়ের দগদগে স্মৃতিই যেন নতুন করে ফিরে এলো কলম্বোতে।

ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র চতুর্থ মিনিটেই ভারতের দালামুয়োন গাত্তির শটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে মানিকের নিখুঁত হেডে সমতায় ফেরে লাল–সবুজ। কিন্তু ৩৮ মিনিটে গোলকিপার আলিফ রহমানের ভুলে আবারও এগিয়ে যায় ভারত। আজলান শাহের শটে ২–১ করে প্রথমার্ধ শেষ করে নীল জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ লড়াই করেন। নাজমুল ও সাব্বির একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে যোগ করা সময়ের শেষ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো থেকে ইহসান হাবিবের জোরালো শটে নাটকীয়ভাবে সমতায় ফেরে বাংলাদেশ। মুহূর্তেই আশার আলো জ্বলে ওঠে গ্যালারিতে।

কিন্তু ভাগ্যের নির্মমতায় টাইব্রেকারে ছেলেরা আর ফিরতে পারেনি। প্রথম দুই শট মিস করেই ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। ইকরামুলের শট ক্রসবারে লাগে, আজম খানের প্রচেষ্টা প্রতিহত করেন ভারতের গোলকিপার। পরের তিন শটে আর ঘুরে দাঁড়ানোর পথ ছিল না।

টানা চারটি ফাইনালে ভারতের কাছে হার—বাংলাদেশ ফুটবলের এই অধ্যায় কেবল হতাশার নয়, বরং সতর্কবার্তাও। সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে না পারার খেসারত দিতে হচ্ছে বারবার। কলম্বোর রাত তাই শুধু পরাজয়ের নয়, আবারও মিস হয়ে যাওয়া স্বপ্নের গল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X