স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ম্যানইউর ভরাডুবি

খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে ম্যানইউ। ছবি : সংগৃহীত
খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে ম্যানইউ। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মৌসুমের শুরুর আশা আবারও ভেঙে গেল ব্রেন্টফোর্ডের মাঠে। প্রথম ২০ মিনিটেই দুই গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে রুবেন অমোরিমের শিষ্যরা। ফেরার লড়াইয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া হয় ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি মিসে। শেষ দিকে আরও এক গোল খেয়ে ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে লাল শিবির।

গটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতা ধরে ফেলে ব্রেন্টফোর্ড। জর্ডান হেন্ডারসনের লং পাসে অফসাইড ট্র্যাপে ফেলতে গিয়ে ব্যর্থ হন হ্যারি ম্যাগুয়ের। সুযোগ কাজে লাগিয়ে ইগর তিয়াগো দুর্দান্ত শটে এগিয়ে নেন স্বাগতিকদের।

এরপর কেভিন শ্যাডের নিচু ক্রস ঠেকালেও বল ফেরত পেয়ে খুব কাছ থেকে দ্বিতীয়বার জালে পাঠান সেই তিয়াগোই। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশৃঙ্খল ইউনাইটেড রক্ষণকে নিয়ে তীব্র সমালোচনায় মুখর হন ম্যাচ অব দ্য ডে’র বিশ্লেষক মাইকা রিচার্ডস। তার ভাষায়, ‘পুরো সিস্টেমটাই বিভ্রান্তি তৈরি করছে। খেলোয়াড়রা জানেই না কোথায় অবস্থান করবে।’

প্রথমার্ধেই অবশ্য ব্যবধান কমান ৭৪ মিলিয়ন পাউন্ডে আরবি লাইপজিগ থেকে আসা বেনজামিন শেশকো। তার প্রথম প্রিমিয়ার লিগ গোলে আশা দেখতে থাকে ম্যানইউ। এরপরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পান ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু প্রায় পাঁচ মিনিটের ভিএআর পর্যালোচনার পর নেওয়া পেনাল্টিটি দারুণভাবে রুখে দেন গোলরক্ষক কাওইমহিন কেলেহার।

শেষ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও ব্রেন্টফোর্ডের হাতে চলে যায়। যোগ করা সময়ে ম্যাথিয়াস জেনসেনের জোরালো শটে জয় নিশ্চিত করে নেয় স্বাগতিকরা।

অমোরিমের অধীনে টানা আটটি অ্যাওয়ে ম্যাচে জয়হীন থাকল ম্যানইউ, যা ২০১৯ সালের পর সবচেয়ে খারাপ রেকর্ড। ৩-৪-২-১ সিস্টেমে আস্থার জেদ এবারও ফল আনতে পারেনি, বরং একের পর এক রক্ষণের ভুলে বড় ক্ষতির মুখে পড়তে হলো।

অন্যদিকে ব্রেন্টফোর্ডের নায়ক ইগর তিয়াগো। ছোটবেলায় বাবাকে হারিয়ে ইট বহন থেকে শুরু করে ফলের দোকানে কাজ করা—এই পথ পেরিয়েই আজ প্রিমিয়ার লিগে নিজের নাম লিখিয়েছেন তিনি। সাত ম্যাচে পাঁচ গোল করে হয়ে উঠেছেন গটেক স্টেডিয়ামের নতুন নায়ক।

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি কেবল একটি পরাজয় নয়, বরং গভীর প্রশ্ন—অমোরিম আর কতদিন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১০

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১১

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

১২

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

১৩

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১৪

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১৫

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১৬

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৭

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৮

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৯

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

২০
X