স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিভেজা রাতে নাটকীয় জয় ম্যানইউর

সানচেজের এই পাগলামিই ম্যাচের ফল ঠিক করে দেয়। ছবি : সংগৃহীত
সানচেজের এই পাগলামিই ম্যাচের ফল ঠিক করে দেয়। ছবি : সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডের ভিজে মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত—লাল কার্ড, দ্রুত পরিবর্তন আর গোলের দোলাচলে রীতিমতো নাটকীয় ম্যাচ দেখল দর্শকরা। ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরোর গোলে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচের নিয়তি গড়ে দেয় রবার্ট সানচেজের মাত্র পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড।

চেলসির গোলকিপার সানচেজ বক্স ছেড়ে বেরিয়ে এসে ব্রায়ান এমবেউমোকে ফাউল করেন। তখনই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। বাধ্য হয়ে কোচ এনজো মোরেস্কা দুই আক্রমণভাগের খেলোয়াড়কে তুলে নিয়ে নামান নতুন গোলকিপার ফিলিপ ইয়রগেনসেন ও আরেক ডিফেন্ডারকে। এর কিছুক্ষণ পর চোট পেয়ে বদলি হন তারকা ফরোয়ার্ড কোল পালমারও। ২০ মিনিটেই আক্রমণভাগ থেকে তিনজন হারিয়ে ব্যাকফুটে চলে যায় ব্লুজরা।

এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ইউনাইটেড। ১৪ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন অধিনায়ক ফার্নান্দেস। অল্প সময় পরই ক্যাসেমিরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আনন্দের মাঝেই বোকামি করেন—হাফটাইমের ঠিক আগে অ্যান্ড্রে সান্তোসকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন তিনি।

দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েও ম্যাচে ফেরার চেষ্টা করে চেলসি। শেষ দিকে ত্রেভর চালোবাহের হেডে ব্যবধান কমায় তারা। কিন্তু তাতে কেবল সম্মান রক্ষা হয়, জয় হাতছাড়া হয়েই থাকে।

ম্যানইউর এই জয়টা তাই আরও গুরুত্বপূর্ণ। মৌসুমে এটি তাদের দ্বিতীয় জয়, যা এনে দিয়েছে শীর্ষ চারের কাছাকাছি পৌঁছানোর আত্মবিশ্বাস।

অন্যদিকে চেলসির জন্য আবারও হতাশার রাত। ২০১৩ সালের পর থেকে তারা আর ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারছে না। সানচেজের লাল কার্ড, পালমারের ইনজুরি আর আক্রমণে ছন্দহীনতার কারণেই তাদের ‘চিরচেনা ব্যর্থতার’ গল্পটাই নতুন করে লিখল ম্যানচেস্টার ইউনাইটেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X