স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

এক ম্যাচেই তিনটি পেনাল্টি রুখে ইতিহাস গড়লেন তুর্কি গোলকিপার

তুর্কি এই গোলকিপার টানা তিন পেনাল্টি রুখে বনে গেছেন নায়ক। ছবি : সংগৃহীত
তুর্কি এই গোলকিপার টানা তিন পেনাল্টি রুখে বনে গেছেন নায়ক। ছবি : সংগৃহীত

ইউরোপা লিগের গ্রুপ পর্বে রোমার বিপক্ষে লিলের জয় হয়তো অনেকেই আশা করেছিলেন। কিন্তু যা ঘটল রোমার স্টাদিও অলিম্পিকোতে, তা ইউরোপা লিগের ইতিহাসেই বিরল ঘটনা হয়ে থাকবে।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রোমার সামনে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু লিলের তুর্কি গোলরক্ষক বারকে ওজের হয়ে উঠলেন সত্যিকারের নায়ক। তিনি টানা তিনটি পেনাল্টি বাঁচিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিলেন।

খেলার শুরুতেই লিড নেয় লিল। মাত্র ৬ মিনিটে ফিনল্যান্ডের হাকন হ্যারাল্ডসন গোল করে এগিয়ে দেন ফরাসি ক্লাবকে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতেই। তবে ৮৪ মিনিটে রেফারির বাঁশিতে পেনাল্টি পায় রোমা।

প্রথমে শট নেন ইউক্রেনের স্ট্রাইকার আরতেম দোভবিক। ওজের তাঁর প্রচেষ্টা ফিরিয়ে দেন। কিন্তু গোলকিপারের আগেভাগে নড়াচড়ার কারণে পুনরায় শট নেওয়ার সুযোগ পান দোভবিক। আবারও একইভাবে শট নেন তিনি—আবারও ব্যর্থ হন! দ্বিতীয়বারও ওজের বাঁধা হয়ে দাঁড়ান।

এরপর দায়িত্ব পান আর্জেন্টাইন তরুণ ম্যাতিয়াস সোলেহ। বাঁ পায়ের শটে গোলকিপারের ডানদিকে লক্ষ্য করেন তিনি। কিন্তু ১.৯০ মিটার লম্বা ওজের দুর্দান্ত ডাইভ দিয়ে সেটিও ঠেকিয়ে দেন।

টানা তিনটি পেনাল্টি মিস করার পর ম্যাচ শেষ হয়ে যায় ১-০ তে। ফলে পয়েন্ট হাতছাড়া করে রোমা নেমে গেছে ষোড়শ স্থানে, অন্যদিকে লিল দুই ম্যাচ শেষে শতভাগ জয় নিয়ে রয়েছে শীর্ষে।

রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি ও খেলোয়াড়রা যখন আক্ষেপে পুড়ছেন, তখন লিলের সমর্থকরা গাইছেন ওজেরের নাম। কারণ এক রাতেই তিনি হয়ে উঠেছেন ইউরোপা লিগের আলোচিত নায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১০

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১১

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১২

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৩

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৪

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৫

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৬

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৭

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৮

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৯

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

২০
X