বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ানের চমকে হারল লিভারপুল, এমএলএসে বড় জয় মায়ামির

এস্তেভাওয়ের গোলে শেষ মুহূর্তে জয় পায় চেলসি। ‍ছবি : সংগৃহীত
এস্তেভাওয়ের গোলে শেষ মুহূর্তে জয় পায় চেলসি। ‍ছবি : সংগৃহীত

মুদ্রার উল্টো পিঠ দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল। শেষ মুহূর্তের গোলে বহু ম্যাচ জেতা ক্লাবটি এবার ম্যাচ হারছে একেবারে শেষদিকে গোল হজম করে। অন্যদিকে, মেজর লিগ সকারে বড় জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি।

শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জেতাটাকে অভ্যাস বানিয়ে ফেলা লিভারপুল এখন দেখছে মুদ্রার উল্টো পিঠ। গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। একই ব্যবধানে চেলসির কাছে তারা হারল। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে চেলসিকে ২-১ গোলে জিতিয়েছেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এস্তেভাও।

চেলসি-লিভারপুল ম্যাচে প্রথম গোলটি পায় স্বাগতিকরা। ম্যাচের ১৪ মিনিটে দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করে ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে মাতান মোইজেস কাইসেদো। দ্বিতীয়ার্ধে পিছিয়ে থাকা লিভারপুল সমতা ফেরাতে সক্ষম হয়। ৬৩ মিনিটে দমিনিক সবোসলাইয়ের ক্রস আলেকসান্দার ইসাকের পা ঘুরে কোডি গাকপোর কাছে যায়। ডাচ ফরোয়ার্ড সমতা ফেরাতে ভুল করেননি।

সবাই যখন ধরে নিচ্ছিল ড্রতেই শেষ হতে যাচ্ছে চেলসি-লিভারপুল ম্যাচ ঠিক তখন চমক দেখান ব্রাজিলের এস্তেভাও। মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস থেকে ছয় গজি বক্স থেকে লিভারপুলের জালে পাঠান তিনি। আর তাতেই পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

এদিকে, মেজর লিগ সকারে বড় জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। তাদেও আয়েন্দের গোলে ম্যাচের ৩২ মিনিটে লিড পায় স্বাগতিকরা। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মায়ামির জর্দি আলবা।

বিরতি থেকে ফিরে নিউ ইংল্যান্ডের পক্ষে ম্যাচের ৫৯ মিনিটে একমাত্র গোলটি করেন ডর টারজম্যান। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। এক মিনিট পর দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন মায়ামির আয়েন্দে। সেই গোলের তিন মিনিট পর জর্দি আলবা আরও একটি গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ক্লাবটি। শেষ পর্যন্ত এই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X