স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে দেখা গেছে চরম বিশৃঙ্খলা। টিকিট চেকিংয়ের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে বিরক্ত দর্শকদের একাংশ ৪ নম্বর গেটের বেড়া ভেঙে জোর করে ভেতরে ঢুকে পড়েন।

হঠাৎ পরিস্থিতি বেগতিক দেখে টিকিট চেকার ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার খোঁজে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন স্টাফ এমনকি বাঁশ বেয়ে বেড়ার ওপাশে চলে যেতে বাধ্য হন।

স্টেডিয়ামের গেট খোলার সময় ছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত। কিন্তু ম্যাচের আগেই, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রবেশমুখে ভিড় বাড়তে থাকে। স্থানীয় পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত দর্শকরা বাধ মানেননি।

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ জিতলে ৪৬ বছর পর এশিয়া কাপে খেলার আশা টিকে থাকবে। তাই স্টেডিয়াম এলাকায় দুপুর থেকেই দর্শকদের ঢল নামে, যা সন্ধ্যার পর পরিণত হয় উন্মাদনায়।

সর্বশেষ খবর অনুযায়ী, চার নম্বর গেটটি এখন উন্মুক্ত, এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিতে কাজ করছে। পরিস্থিতি যেন আরও জটিল না হয়, সে জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল ও গেটসংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X