চবি প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুতে চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাচ্ছেন রাকিব

ভিন্নধর্মী প্রচারে উলফাতুর রহমান রাকিব। ছবি : কালবেলা
ভিন্নধর্মী প্রচারে উলফাতুর রহমান রাকিব। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের শেষ প্রহরে ব্যালট পেপার দিয়ে নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তবে ভিন্নধর্মী প্রচারে নজর কেড়েছে নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান রাকিব। তিনি প্রচলিত লিফলেট বা পোস্টারের বদলে অভিনয়ের মাধ্যমে নিজের প্রচার চালাচ্ছেন।

প্রথমে রাজশাহী অঞ্চলে বিখ্যাত লোকনাট্য গম্ভীরা দিয়ে শুরু করলেও বর্তমানে চার্লি চ্যাপলিনের অভিনয়ের মাধ্যমে প্রতারণা চালাচ্ছেন তিনি। রাকিব সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হোটেল ও ঝুপড়ি এলাকায় ঘুরে ঘুরে অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন। তার এ অভিনয়ভিত্তিক প্রচারণা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এ অভিনব উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন।

প্রচার প্রসঙ্গে উলফাতুর রহমান রাকিব বলেন, আমাদের ভাইদের অনেকেরই পরীক্ষা চলছে। তাই আমি চাইনি কেউ বিরক্ত হোক। এ জন্য দরজায় দরজায় লিফলেট না দিয়ে কিছু ব্যতিক্রমী করার চেষ্টা করেছি। শুরুতে রাজশাহীর লোকনাট্য ‘গম্ভীরা’ দিয়ে প্রচারণা শুরু করেছিলাম। আজ চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমার বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

কেন্দ্রীয় সংসদে ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪ টি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। প্রতিটি হলে ১৪টি করে পদ রয়েছে। নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭ হাজার ৫১৮ জন শিক্ষার্থী। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগপর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারকাজ করা যাবে। অর্থাৎ প্রার্থীরা ১৪ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X