স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

যুব হকি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের। ‍ছবি : সংগৃহীত
যুব হকি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের। ‍ছবি : সংগৃহীত

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে এবারের আসর। বিশ্বকাপকে সামনে রেখে এবার প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাচ্ছে না ফেডারেশন।

সাধারণত হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের হয়ে থাকলেও হকি ফেডারেশন শনিবার (১১ অক্টোবর) রাতে ২০ জনের তালিকা দিয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল (অব) রিয়াজুল হাসান বলেন, ‘২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে। ব্যয়বহুল সফরে বেশি খেলোয়াড় নেওয়া সম্ভব নয়। এ জন্য ২৬ জন থেকে ২০ জন করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে আসার পর ১৮ জন চূড়ান্ত ও ২ জন স্ট্যান্ডবাই থাকবে।’

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সুইজারল্যান্ডের লুজানে এক সপ্তাহ ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন খেলোয়াড়রা। এরপর আবার অ-২১ দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবেন বিশ্বকাপ বাছাইয়ের। সেই সিরিজ খেলে ১৮ নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। দশ দিন আগে গিয়ে ভারতেও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অ-২১ দল।

বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-২১ হকি দল: আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X