বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তের গোল হজমে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর বাংলাদেশ দল যেন নির্বাক। ম্যাচের এমন পরিণতি ফুটবলারদের হৃদয়েও গভীর দাগ ফেলেছে। জয় নয়, অন্তত ড্র নিয়েও মাঠ ছাড়ার আশা ছিল লাল-সবুজ শিবিরে, কিন্তু নির্ধারিত সময়ের একেবারে শেষ সেকেন্ডে গোল খেয়ে সব ভেসে যায় হতাশার স্রোতে।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপ বাছাইয়ের রোমাঞ্চকর এই ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে যায় হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি-কিকে। কিন্তু পরের তিন গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর শেখ মোরছালিন ও সামিত সোমের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে হংকংয়ের গোলেই জয় অধরাই থেকে যায় কাবরেরার দলের জন্য।

ম্যাচ শেষে হতাশায় ডুবেছিলেন খেলোয়াড়রা। চোখেমুখে অবিশ্বাসের ছাপ—যেন বিশ্বাসই করতে পারছিলেন না ফলটা। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী ম্যাচ শেষে বলেন, ‘এটা এমন একটা ম্যাচ ছিল, আসলে বুঝতেই পারছি না অন্তত এক পয়েন্টও কীভাবে পেলাম না।’

তবু এই হারেও দলের অগ্রগতি দেখছেন তিনি। ‘ভাঙা রেকর্ডার মনে হতে পারে; কিন্তু আমরা সত্যিই উন্নতি করছি। আমি মনে করি, আজ আমরা অনেক ভালো খেলেছি।’

এই হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে কাবরেরার দল, আর হংকং তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে।

তবে হাল ছাড়তে রাজি নন হামজা। সামনে থাকা বাছাইপর্বের বাকি ম্যাচগুলোতে জয়ের লক্ষ্যই এখন তার। ‘আমাদের সামনে চার দিন পরই আরেকটি ম্যাচ। এখন লক্ষ্য পরের তিনটি ম্যাচ জেতা। হারটা কষ্টের, কিন্তু এটা ফুটবলেরই অংশ।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে এই ব্রিটিশ-বাংলাদেশি তারকা বলেন, ‘সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ওপর আস্থা রাখুন। কোচ ও ফুটবলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে—কখনো কখনো ভাগ্যও বড় ভূমিকা রাখে।’

আগামী মঙ্গলবার হংকংয়ের মাঠে বাছাইপর্বের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। হারের হতাশা পেছনে ফেলে জয়ের প্রত্যাবর্তনই এখন দলের একমাত্র লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X