স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে সতীর্থদের ওপর ক্ষুব্ধ আর্জেন্টাইন লাউতারো

লাউতারো মার্তিনেজ। ছবি : সংগৃহীত
লাউতারো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

২০২৫ ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইউরোপিয়ান পাওয়ার হাউস ইন্টার মিলান বিদায় নিয়েছে ব্রাজিলিয়ার ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হেরে। ইন্টারের চমক জাগানো এক পরাজয়ের পর ক্ষুব্ধ লাউতারো মার্তিনেজ মুখ খুলেছেন সতীর্থদের বিরুদ্ধে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে বিরক্ত হয়ে সতীর্থদের উদ্দেশে তীব্র বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লাউতারো।

ম্যাচ শেষে ইতালির জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম SportMediaset-এ দেওয়া এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘প্রথমার্ধেই আমরা ম্যাচের বাইরে ছিলাম। একদিকে ভুল পাস, অন্যদিকে সহজ সুযোগ নষ্ট—সব মিলিয়ে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যায় শুরুতেই।’

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ালেও দলের নেতিবাচক মানসিকতা নিয়ে ছিল তার কটাক্ষ। ক্লান্তি, ইনজুরি আর দীর্ঘ মৌসুমের ধকল—সব কিছু মিলে ইন্টার যেন হার মেনে নিয়েই মাঠে নেমেছিল। এই পরাজয়ের পরই আসল মন্তব্যটি করেন লাউতারো, যা নড়েচড়ে বসিয়েছে ক্লাবের ভেতরকার পরিবেশ, ‘যারা ইন্টার মিলানের হয়ে লড়তে চাও না, তারা এখনই চলে যাও। এই ক্লাব একটা সম্মানজনক নাম, এখানে শুধু লড়াকুরাই টিকে থাকতে পারে।’

সাংবাদিকদের প্রশ্নে অবশ্য নাম প্রকাশ করেননি লাউতারো, তবে ইন্টার সভাপতি জুসেপে মারোত্তা পরে বিষয়টি খোলাসা করেন। মারোত্তা জানান, লাউতারোর এই মন্তব্য মূলত দলের মিডফিল্ডার হাকান চালহানোগলুকে লক্ষ্য করে। যদিও তিনি এটাও বলেন, ‘কারও ওপর দোষ চাপানোর কিছু নেই, কথা বলেই সমাধান হবে। প্রয়োজনে আলাদা পথ বেছে নেব।’

উল্লেখ্য, এই ক্লাব বিশ্বকাপে ইন্টার চার ম্যাচে মাত্র দুটি জয় পায় এবং ইউরোপের কোনো দলের মুখোমুখি হওয়ার আগেই বিদায় নেয়। লাউতারো নিজে করেছেন দুটি গোল, কিন্তু দল হিসেবে পারফরম্যান্স ছিল অনেকটাই হতাশাজনক।

দলের শিরোপাহীন একটি মৌসুম শেষে এভাবে ক্লাব বিশ্বকাপে ব্যর্থতা—ইন্টার মিলানের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় রদবদলের ইঙ্গিতই দিয়ে গেলেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ। এখন দেখার বিষয়, ইন্টার কি নতুন মৌসুমে আগুনে লাউতারোর নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X