স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ড্র আজ : কখন, কোথায় হবে জেনে নিন

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র আজ। ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র আজ। ছবি : সংগৃহীত

আজ রাতেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। যেখানে দলগুলো জানতে পারবে, তাদের গ্রুপে সঙ্গী হবে কোন দলগুলো। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত, মিডিয়া এবং খেলোয়াড়রা অপেক্ষায় রয়েছে এই ড্র অনুষ্ঠান দেখার।

কোন প্রতিপক্ষ, কোন গ্রুপ— এবং কে কার সঙ্গে খেলবে তার সবই জানা যাবে আজ। যেসব দেশ এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাদের জন্য এ এক রোমাঞ্চকর অপেক্ষা। আবার যেসব ফুটবলপ্রেমী এরই মধ্যে বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার জন্য টিকিট কিনে ফেলেছেন, তারাও জানতে পারবেন কোন মাঠে কোন খেলা দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য তাদের হবে।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। গ্রুপ সংখ্যাও ৮ থেকে পরিণত হয়েছে ১২টিতে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি জায়গা করে নেবে শেষ ৩২ রাউন্ডে। তৃতীয় হওয়া সেরা আট দলেরও শেষ ৩২ রাউন্ডে খেলার সুযোগ থাকবে। সেখান থেকে ধাপে ধাপে হবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

স্পেন ও আর্জেন্টিনা থাকবে ড্রয়ের দুই ভিন্ন অর্ধে। একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডও থাকবে আলাদা অর্ধে। তারা গ্রুপের প্রথম হলে সেমিফাইনাল ছাড়া আর কোথাও মুখোমুখি হতে পারবে না।

কখন, কোথায়

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X