স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল: চট্টগ্রাম রয়্যালসের সমর্থকদের জন্য মিলল দুঃসংবাদ

চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই দুঃসংবাদ পেলেন চট্টগ্রাম রয়্যালসের সমর্থকরা। এবারের আসরের জন্য দলটির মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এবারের আসরে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে ট্রায়াঙ্গেল সার্ভিসের মালিকানাধীন ফ্র‍্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। আসরে নাম লিখিয়েই কোচিং স্টাফের দিকে নজর দেয় তারা। গত ২৭ নভেম্বর টিম ম্যানেজার এবং মেন্টর হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা করে দলটি। কিন্তু ব্যক্তিগত কারণে সে দায়িত্ব প্রত্যাখ্যান করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

হাবিবুল বাশার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশ নারী দলের নির্বাচক এবং নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপিএলে চট্টগ্রামের দায়িত্বে তিনি থাকলে তা নিঃসন্দেহে দলটির সমর্থকদের জন্য সুসংবাদ হতো।

হাবিবুল বাশার নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X