স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:২০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হার থেকে শিক্ষা নেওয়ার দাবি ব্রাজিল কোচের 

ব্রাজিল দলের  ভারপ্রাপ্ত কোচ র‍্যামন মেনজেস। ছবি : সংগৃহীত
ব্রাজিল দলের ভারপ্রাপ্ত কোচ র‍্যামন মেনজেস। ছবি : সংগৃহীত

বর্তমানে ব্রাজিল ও জার্মানির ফুটবল দলের মধ্যে প্রচণ্ড মিল। এককালের প্রচণ্ড প্রভাবশালী দুটো দলই নিজেদের হারিয়ে খুঁজছে। জার্মানির মতো ব্রাজিলও ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে পরাজয়ের বৃত্তে রয়েছে। বিশ্বকাপের পর তিনটি প্রীতি ম্যাচের দুটিতে হেরেছে ব্রাজিল।

প্রথম প্রীতি ম্যাচে মরক্কোর সঙ্গে হারের পর পুঁচকে গিনির সঙ্গে জয় পেলেও আফ্রিকার শক্তিশালী প্রতিপক্ষ সেনেগালের কাছে হেরে যায় সেলেসাওরা। মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে সাদিও মানের জোড়া গোলে সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই ব্রাজিলের মতো দলের এমন হার হতাশ করেছে ফুটবল ভক্তদের। তবে এ রকম পরাজয় থেকেও শিক্ষা নেওয়ার দাবি করছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনজেস।

বিশ্বকাপে পথ হারানো ব্রাজিলের কোচের পদ থেকে অব্যাহিত নেন তিতে। এরপর সাত মাস পেরিয়ে গেলেও স্থায়ী কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিতে চায় দেশটির ফুটবল সংস্থা। গণমাধ্যমের দাবি, মৌখিক সম্মতি জানালেও ২০২৪ সালের আগে ব্রাজিল দলের দায়িত্ব নিতে পারবেন না তিনি। এর আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোচের অধীনে খেলবে ব্রাজিল।

আপাতত সেই দায়িত্ব পালন করেছেন মেনজেস। আর সেনেগালের কাছে হারকে শিক্ষণীয় বলেছেন তিনি, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবলে আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।’

এদিকে, এই পরাজয়ের পর দলকে দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম স্পোর টিভিকে দানিলো বলেন, ‘আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে, আমাদের সিস্টেমেও অনেক পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় ছুটি কাটিয়ে ফিরেছে। তবে অজুহাত দিলে এবং এভাবে হারলে চলবে না। খুব দ্রুত শিখতে হবে, কারণ আমাদের নিয়ে অনেকেরই বেশি আশা।’

ব্রাজিলের এমন পরিস্থিতি বদলাতে স্থায়ী কোচ নিয়োগের বিকল্প নেই। এখন দেখার বিষয়, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন আনচেলত্তির জন্য অপেক্ষা করে নাকি অন্যদিকে পা বাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X