স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরার প্রতিপক্ষ শারজা এফসি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক বাছাইয়ে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ শারজা এফসি। ছবি: সংগৃহীত
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক বাছাইয়ে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ শারজা এফসি। ছবি: সংগৃহীত

এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু ২০০২ সালে। শুরুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্লাব এ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি। তবে প্রথম ক্লাব হিসেবে এ মৌসুমে বসুন্ধরা কিংস এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে।

আগামী ১৫ আগস্ট বাংলাদেশের চ্যাম্পিয়নরা সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির মুখোমুখি হবে। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক ও প্লে-অফের সূচি প্রকাশ করেছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এখনো ম্যাচের ভেন্যু ও সময় নির্ধারণ করতে পারেনি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

বসুন্ধরা কিংস এবং শারজা এএফসি ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস হোম ভেন্যুতে খেলার সুযোগ পাবে না। কারণ ক্লাব র্যাংকিংয়ে শারজার পেছনে অবস্থান করছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের বিজয়ী দল প্লে-অফে পর্বে মুখোমুখি হবে ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসির বিপক্ষে। যে দল জিতবে তাদের গ্রুপপর্বে খেলার সুযোগ মিলবে।

বসুন্ধরা কিংসকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে। সংযুক্ত আরব আমিরাত প্রো লিগে শারজা এএফসির এ বছর ৭ম স্থানে ছিল। বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসের ও বসনিয়া ও হার্জেগোভিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ খেলেন আমিরাতের ক্লাবটিতে। যাদের রয়েছে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

১০

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১১

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১২

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১৩

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৪

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৫

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৬

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৭

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৮

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৯

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

২০
X