স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোপার টিকিট পেল মেক্সিকো

হন্ডুরাসকে হারানোর পর মেক্সিকোর ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
হন্ডুরাসকে হারানোর পর মেক্সিকোর ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে দক্ষিণ আমেরিকার ‘বিশ্বকাপ’ খ্যাত কোপা আমেরিকা প্রতিযোগিতা। লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের প্রতিযোগিতায় খেলার টিকিট নিশ্চিত করেছে কনকাকাফ অঞ্চলের দেশ মেক্সিকো। হন্ডুরাসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করেছে মেক্সিকানরা।

কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকোকে ২-০ গোলে হারায় হন্ডুরাস। ঘরের মাঠে অতিরিক্ত সময়ের ১১ মিনিট অর্থাৎ ১০১ মিনিটে ২-২ ব্যবধানে সমতায় ফেরার পর ট্রাইবেকারে কোপার টিকিট পায় মেক্সিকো।

এস্তাদিও অ্যাজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যায় মেক্সিকো। ম্যাচের ৪৩ মিনিটে গোল করেন মিডফিল্ডার লুইস চ্যাভেজ। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ শানিয়েও কাঙিক্ষত গোলের দেখা পাচ্ছিল না ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজকরা। অবশেষে যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে অর্থাৎ ১০১ মিনিটে গোল করেন অ্যাস্টন ভিলার স্ট্রাইকার এডসন আলভারেজ। তার গোলেই সমতায় ফেরে মেক্সিকো। এরপর টাইব্রেকারে নিজেদের ৪টি শট লক্ষ্যভেদ করে চ্যাভেজ-আলভারেজরা। অন্যদিকে প্রথম ও চতুর্থ শট মিস করে হন্ডুরাস।

এই জয়ে কনকাকাফ অঞ্চলের চতুর্থ দেশ হিসেবে পরবতী কোপা আমেরিকার টিকিট নিশ্চিত করেছে মেক্সিকো। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপায় অংশগ্রহণ করবে মোট ১৬টি দল। এর মধ্যে কনমেবল অর্থাৎ দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দল এবং কনকাকাফ অর্থাৎ উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে।

এই পরাজয়ের পরও হন্ডুরাসের কোপা আমেরিকায় খেলার সুযোগ রয়েছে। প্লেঅফ পর্বে হন্ডুরাস, কানাডা, কোস্টারিকা এবং ত্রিনদাদ অ্যান্ড টোবাগোর থেকে দুটি দল মূল আসরে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১০

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৩

ভলিবলের কামাল আর নেই

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৫

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৭

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৮

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৯

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

২০
X