স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১১:০৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

কবে বাংলাদেশে আসছেন জানালেন আর্জেন্টিনার ‘বাজপাখি’

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

২০২৩ এর জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ক্রীড়াভক্তদের প্রাণপ্রিয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশে আসার কথা ছিল। মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠ দিতে না পারায় তা আর সম্ভব হয়নি।

তবে মেসিরা সবাই না এলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আগামী ৩ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসবেন—এ খবর আগেই জানা গিয়েছিল। গত ২৯ মে মার্তিনেজ নিজেও ফেসবুকে নিশ্চিত করেছিলেন ৩ থেকে ৫ জুলাই তিনি ঢাকা ও কলকাতা সফর করবেন। আজ আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচিও জানিয়ে দিয়েছেন।

ফেসবুকে বাজপাখিখ্যাত মার্তিনেজ লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। বাংলাদেশ থেকে আমার এই সফর শুরু হবে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার ক্ষেত্র তৈরি করবে। বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’

মার্তিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের শতদ্রু দত্ত। শুরুতে বাংলাদেশে এলেও মার্তিনেজের এই সফরের মূল উদ্দেশ্য ভারত। তাই এ দিনই তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন শতদ্রু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X