স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৩ বছর পর ইউরোপিয়ান মেজর ট্রফি জিতল ওয়েস্ট হ্যাম

শিরোপা হাতে ওয়েস্ট হ্যামের খেলোয়াড়রা
শিরোপা হাতে ওয়েস্ট হ্যামের খেলোয়াড়রা

উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ১৯৬৫ সালে সর্বশেষ ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ওয়েস্ট হ্যাম। বুধবার রাত ১টায় প্রাগে ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ চালাতে থাকে। কোনো দলই প্রথমার্ধে জালের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে ৬২ মিনিটে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। স্পট কিক থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে নেন আলজেরিয়ান ফরোয়ার্ড সাইদ বেনারাহমা। গোল হজম করার পাঁচ মিনিটের মাথায় আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসের পাসে গোল করে ফিওরেন্তিনাকে সমতায় ফেরান বোনাভেনচুরা। দুই দলের খেলোয়াড়রা গোলের চেষ্টা চালিয়ে গেলেও ৯০ মিনিটে ওয়েস্ট হ্যাম কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতার সহায়তায় গোল করেন জ্যারড বোয়েন। বাকি সময়ে দলের ডিফেন্ডাররা আক্রমণ প্রতিহত করেন। ইতালিয়ান দলটি ৬৮ শতাংশ বল নিজেদের দখলে রাখে। ওয়েস্ট হ্যাম গোলপোস্টে ১৭ বার শট নিয়ে মাত্র চারটি শট লক্ষ্যে রেখেও এক গোলের বেশি করতে পারেনি। ওয়েস্ট হ্যাম আটটি শট নিলেও গোলপোস্ট বরাবর চারটি শট নেয়। স্প্যানিশ রেফারি কালোর্স ডেল সিরোকে ম্যাচ পরিচালনায় বেগ পেতে হয়। দুই দলের আটজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান। মোট ৩১ বার ফাউল করে ম্যাচের ছন্দপতন ঘটান উভয়দলের খেলোয়াড়রা। প্রথমার্ধে ফিওরেন্তিনা অধিনায়ক ক্রিস্টিয়ানো ব্রাঘিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারেন ওয়েস্ট হ্যাম সমর্থকরা। ২০২১ সালে শুরুর পর দ্বিতীয় বছরেই শিরোপা তুলে নিল ইংলিশ লিগের ১৪তম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম। এ ছাড়া ২৪ বছর পর শিরোপার দেখা পায় ডিক্লেন রাইসের দল। সর্বশেষ ১৯৯৯ সালে উয়েফা ইন্টার টোটো কাপ জিতেছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ২০২১ সালে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের প্রথম আসরের শিরোপা ঘরে তোলে ইতালিয়ান জায়ান্ট হোসে মরিনহোর এ এস রোমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

সন্ত্রাস-মাদকমুক্ত নিরাপদ দেশ গড়তে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে : হাবিব

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

১০

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

১১

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

১২

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৩

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১৪

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১৫

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১৬

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৭

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৮

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৯

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

২০
X