বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্কালোনি

আর্জেন্টিনার ফুটবল কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার ফুটবল কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালি ট্রফি জেতানোর অন্যতম কারিগর লিওনেল স্কালোনি। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর থেকে স্বর্নালি সময় পার করছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পরই আলবিসেলেস্তেদের দুঃসংবাদ দেন স্কালোনি। গুঞ্জন ওঠে মেসি-মারিয়াদের জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন ইতিহাস গড়া এই কোচ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে ঝামেলার কারণে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন কোচ স্কালোনি। এ ছাড়া বিশ্বকাপ জয়ের পর ঘোষিত বোনাস না পাওয়ার কারণকেও সামনে এনেছিল সংবাদমাধ্যমটি। শোনা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানেও নাকি থাকছেন না কোচ স্কালোনি। তবে গতকাল রাতে মেগা ড্রয়ে কোচিং প্যানেল নিয়েই উপস্থিত হন মেসি-ওতামেন্ডিদের গুরু। আর সেখানেই নিজের পদত্যাগ গুঞ্জন ও ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে এক সাক্ষাৎকারের মুখোমুখি হন স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলেন, আমি কোপার ড্র অনুষ্ঠানে এসেছি কারণ আমিই কোচ। আমি ব্রাজিলের সাথে খেলার পরই বলেছিলাম যে জাতীয় দলের দায়িত্ব ছাড়া নিয়ে ব্যক্তিগতভাবে ভাবছি। আমি এখনো সেই অবস্থানেই রয়েছি। তাছাড়া আমি সামনে কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকেই ভাবতে হবে।

বিশ্বকাপজয়ী কোচ আরও জানান, কতদিন দলের সঙ্গে আছি তা নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। তাছাড়া ক্লদিও তাপিয়ার সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রয়েছে। আমাদের দুজনকে নিয়ে যা ছড়ানো হচ্ছে, তার অনেক কিছু বাদ দিতে হবে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সবসময়ই নিখুঁত ছিল। এটা ভাবার সিদ্ধান্ত আমার। সেখান থেকে জাতীয় দলের জন্য সেরাটা নিয়ে ভাবুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X