ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিনেও জামালদের প্রস্তুতি

কুয়েত বধের স্বপ্নে ঈদের দিনেও প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত
কুয়েত বধের স্বপ্নে ঈদের দিনেও প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ দল। বাংলাদেশের ফুটবল ভক্তদের গতকাল (২৮ জুন) ঈদের উপহার দিয়ে আজ ঈদের নামাজ পড়েছেন জামাল-মোরসালিনরা। নামাজ পড়লেও ঈদের ঠিক আমেজ যেন ছিল না ফুটবলারদের মধ্যে। এক যুগের পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের সেমিতে উঠে বাংলাদেশ দলের এখন ফাইনালের স্বপ্ন।

আজ ঈদের দিন মাঠে মূল অনুশীলন না করলেও রিকভারি সেশন করে নিজেদের প্রস্ততির মধ্যেই রেখেছেন হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।বিকেলে টিম হোটেলে জিম, সুইমিং ও অনান্য শারীরিক কসরতের মাধ্যমে রিকভারি করেছেন ফুটবলাররা।

ঈদ উৎসব হলেও খাবার-দাবারে ছিল না কোনো আড়ম্বরতা, শিষ্যদের খাবার গ্রহণে লাগাম টেনে ধরেছিলেন কোচ হ্যাভিয়ের। টিম ম্যানেজমেন্টের ঈদ উপলক্ষে আজ একটু অন্যরকম খাবার দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কোচের বারণে জামাল-মোরসালিনদের গতানুগতিক খাবারই খেতে হয়েছে। শুধু সকালে হালকা মিষ্টি দিয়ে সেমাই খেয়েছেন ফুটবলাররা। নামাজ ছাড়া হোটেলের বাইরে ঘুরতেও যেতে পারেননি তারা। সবার মনোযোগের কেন্দ্রে ছিল কুয়েতের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ।

বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় ডিফেন্ডার তপু বর্মণ কুয়েত ম্যাচ সম্পর্কে বলেন, ‘এই টুর্নামেন্টের শক্তিশালী দলগুলোর মধ্যে কুয়েত অন্যতম। আমরা কুয়েত ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১০

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১১

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১২

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৩

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৪

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৫

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৬

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৭

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৮

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৯

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

২০
X