স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মাশরাফির সঙ্গে সাক্ষাৎ হবে মার্টিনেজের

ঢাকায় ম্যাশের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিনেজ। ছবি : সংগৃহীত।
ঢাকায় ম্যাশের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিনেজ। ছবি : সংগৃহীত।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা নতুন নয়। ১৯৮৬ সালে সাদা-কালো টেলিভিশনের যুগে ডিয়েগো ম্যারাডোনার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে আর্জেন্টাইনদের প্রতি বাঙালির ভালোবাসা। কাতার বিশ্বকাপে সেই ভালোবাসার খবর ছড়িয়ে পড়ে আর্জেন্টিনাতেও। এরপর বাংলাদেশিদের প্রতি পাল্টা-ভালোবাসা শুরু আর্জেন্টাইনদের।

সেই ভালোবাসার টানে নিজ থেকে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা এখন রূপ নিচ্ছে বাস্তবে। রাত পোহালে ঢাকায় পা রাখবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সংক্ষিপ্ত সফরে এসে যোগ দেবেন স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের অনুষ্ঠানে। আর এখানেই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার সঙ্গে সাক্ষাৎ হবে মার্টিনেজের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে নেক্সট ভেঞ্চার।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বাজপাখি খ্যাত এই গোলকিপারের।

ঢাকায় কয়েক ঘণ্টার সফর শেষে বিকেলে ভারতের বিমান ধরবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন। সেখানে আগামী ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। কলকাতা থেকে শতদ্রু দত্ত বলেন, ‘আমস্টারডাম থেকে আগামীকাল (সোমবার) ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরের দিকে পৌনে এক ঘণ্টার জন্য কোম্পানির অফিস (যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছেন) পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই গোলকিপার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X