স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্টিনেজকে নিয়ে মাশরাফির উচ্ছ্বসিত স্ট্যাটাস

মাশরাফির ছেলে ও মেয়েকে অটোগ্রাফ দেন মার্তিনেজ। ছবি দুটি মাশরাফির ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া
মাশরাফির ছেলে ও মেয়েকে অটোগ্রাফ দেন মার্তিনেজ। ছবি দুটি মাশরাফির ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া

৩৬ বছর পর অধরা বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। দেশকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অনবদ্য নৈপুণ্যের জন্য কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন এই গোলকিপার।

সোমবার (৩ জুলাই) ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন মার্টিনেজ। তবে নিমন্ত্রিত অতিথি হিসেবে প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

মার্টিনেজকে বাংলাদেশে নিয়ে এসেছে ফান্ডেড নেক্সট নামক আইটি কোম্পানি। মার্টিনেজকে বরণ করে নিতে আয়োজকরা আমন্ত্রণ জানায় জাতীয় সংসদের সদস্য ও জাতীয় দলের সাবেক তারকা মাশরাফি। প্রায় ৪৫ মিনিট আড্ডা দেন আর্জেন্টাইন গোলকিপারের সঙ্গে। প্রিয় তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

আর্জেন্টিনার কট্টর সমর্থক মাশরাফি দীর্ঘ পোস্টে লেখেন, ‘এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা! লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সঙ্গে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্নপূরণের মতো।’

উচ্ছ্বাস প্রকাশ করে মাশরাফি লেখেন, ‘সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হলো আমাদের ঢাকায়। খুব অল্প সময়ের জন্য দেখা, কিন্তু দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার চোখের সামনে! সে তো জানে না, আমার এবং আমার মতো আরও কত কোটি মানুষের কত বছরের অপেক্ষা শেষ হলো, যেদিন তার ওই হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করল!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X