স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ
পরিবেশ আইন লঙ্ঘন

৩৫ কোটি টাকা জরিমানা নেইমারের

বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে যাচ্ছেন নেইমার ।  ছবি : সংগৃহীত
বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে যাচ্ছেন নেইমার । ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি। তারপরও আলোচনায় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে নেইমারকে গুনতে হচ্ছে জরিমানা। যার পরিমাণ ৩৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩৫ কোটি টাকার বেশি।

কদিন আগে সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ করে তোপের মুখে পড়েছিলেন নেইমার। তা নিয়ে এখনো আলোচনা চলছে। এর মধ্যে এবার আরেক বিতর্কে জড়ালেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয়।

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক নির্মাণ করেছেন নেইমার। ২০১৬ সালে সেখানে একটি বাড়ি কিনেছিলেন নেইমার। প্রয়োজনীয় সব সুবিধার পাশাপাশি ওইখানে রয়েছে একটি কৃত্রিম লেক, যা নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে।

সোমবার শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, '১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।'

এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল। শুধু জরিমানা দিয়েই পার পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও। তবে এ ব্যাপারে নেইমারের মুখপাত্রের সঙ্গে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

৩১ বছর বয়সী নেইমার গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে। ফরাসি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পান। গুরুতর সেই চোটে ২০২২-২৩ মৌসুম শেষ হয় তার। মার্চে দোহায় অস্ত্রোপচারের পর এখন তিনি সেরে ওঠার পথে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও গ্রীষ্মকালীন দলবদলেই পিএসজি ছাড়ার জোর গুঞ্জন রয়েছে নেইমারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X