মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

১৬ মাস নিষিদ্ধ জুভেন্টাসের সাবেক সভাপতি 

জুভেন্টাসের সাবেক সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলি। ছবি : সংগৃহীত
জুভেন্টাসের সাবেক সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলি। ছবি : সংগৃহীত

ইতালির সবচেয়ে সফল দল জুভেন্টাসের দুঃসময় যেন কাটছেই না। গত মাসে বিভিন্ন অনিয়মের কারণে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত দলটিকে শাস্তি দেওয়া হয়েছিল। এবার খেলোয়াড়দের অর্থ প্রদানে অনিয়মের অভিযোগে ১৬ মাস নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলি।

জুভেন্টাসের সাবেক এই সভাপতিকে ফুটবল থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ৬০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ টাকা। তাকে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালির একটি ফুটবল আদালত।

জুভেন্টাস জানিয়েছিল, করোনা মহামারি চলাকালে তাদের মোট ২৩ জন খেলোয়াড় ক্লাবকে সহযোগিতা করেছিল। তারা তাদের চার মাসের বেতন কাটতে ক্লাবকে সম্মতি জানিয়েছিল। তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তদন্তে গোপন খবর বেরিয়ে আসে। তদন্ত শেষে জানায়, খেলোয়াড়রা মাত্র এক মাসের বেতন ছাড়তে সম্মত হয়েছিলেন।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ইস্যুতে গত মৌসুমে ইতালিয়ান সেরি আ’তে জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। (এফআইজিসি) সংস্থাটির নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে না বলেও জানানো হয়েছে। এ ছাড়া অনিয়মের এই মামলায় গত মে মাসে ৭ লাখ ১৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল তুরিনের ক্লাবটিকে।

১০ বছরেরও বেশি সময় জুভেন্টাসের সভাপতি ছিলেন অ্যাগনেলি। গত বছরের নভেম্বরে ক্লাবের আর্থিক কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেন ৪৭ সাবেক জুভেন্টাস সংগঠক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X