স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৫৬ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

গার্সিয়ার গোলে কোয়ার্টারে রিয়াল, অবশেষে ফিরলেন এমবাপ্পে

গনজালো গার্সিয়া। ছবি : সংগৃহীত
গনজালো গার্সিয়া। ছবি : সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে নিজেদের চেনা ছন্দেই ফিরল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে জুভেন্তাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন একাডেমি থেকে উঠে আসা তরুণ গনজালো গার্সিয়া আর অ্যাসিস্ট করেন জুনে রিয়ালে যোগ দেওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড।

এই ম্যাচ দিয়ে অসুস্থতা কাটিয়ে অবশেষে ফিরেছেন এমবাপ্পেও। গ্যাস্ট্রোএনটেরাইটিসের কারণে গ্রুপ পর্বে না খেললেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে অভিষেক ঘটে তার। ‘এমবাপ্পে! এমবাপ্পে!’—ভক্তদের গর্জনে মুখর ছিল মায়ামির হার্ড রক স্টেডিয়াম, প্রায় পরিপূর্ণ গ্যালারি যেন জানান দিচ্ছিল রিয়ালের বিশ্বব্যাপী আকর্ষণ কতটা প্রবল।

তবে ম্যাচের শুরুটা ভালো করেছিল জুভেন্তাসই। সপ্তম মিনিটে কোলো মুয়ানি রিয়ালের রক্ষণ ভেদ করে চিপ শট নেন, বলটি অল্পের জন্য বারের ওপর দিয়ে যায়। এরপর ক্যানান ইয়িলদিজের একটি দূরপাল্লার শটও চলে যায় বাইরে।

তবে ধীরে ধীরে ছন্দ খুঁজে পায় জাবি আলোনসোর ৩-৪-৩ ছকে সাজানো রিয়াল। প্রথমার্ধে জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দের দুটি শট ফিরিয়ে দেন জুভেন্তাসের গোলরক্ষক মিচেল দি গ্রেগোরিও, যিনি ছিলেন তাদের রক্ষাকবচ।

তবে দ্বিতীয়ার্ধে আর ঠেকাতে পারেননি। ৫৪তম মিনিটে ট্রেন্টের নিখুঁত ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন গার্সিয়া—চলতি টুর্নামেন্টে তার এটি তৃতীয় গোল। জুভেন্তাস গোলরক্ষক পরে ভালভার্দের বাইসাইকেল কিকও ঠেকান; কিন্তু ব্যবধান কমাতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা।

এদিকে, বদলি হিসেবে নামা এমবাপ্পে কিছু দারুণ পজিশনে থাকলেও সতীর্থদের কাছ থেকে বল ঠিকঠাক না পেয়ে কার্যকর হতে পারেননি। ম্যাচটি তাই তার জন্য মূলত একটি ফিটনেস পরীক্ষা হিসেবেই থেকে যায়।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। আলোনসোর শিষ্যরা এখন ধীরে ধীরে যেন বুঝিয়ে দিচ্ছেন—তাদের আসল রূপটা দেখা বাকি এখনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X