স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:২০ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি লিগকে সেরা দাবি রোনালদোর

সাক্ষাৎকারে কথা বলছেন রোনালদো । ছবি : সংগৃহীত
সাক্ষাৎকারে কথা বলছেন রোনালদো । ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি ফুটবলের অন্যতম সেরা দুই খেলোয়াড়। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়েই ছিলেন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। ইউরোপিয়ান ফুটবলে নিজেদের সময় শেষে দুজনেই এখন পাড়ি দিয়েছেন দুই ভিন্ন মহাদেশে।

তবে ক্যারিয়ারের এই পড়ন্ত সময়ে এসেও নিজেদের এই দ্বৈরথ ভুলে জাননি রোনালদো। তাইতো নিজে যে লিগে খেলেন সেই সৌদি লিগকে মেসির নতুন লিগের চেয়ে এগিয়ে রাখলেন পর্তুগিজ সুপারস্টার।

নিজ ক্লাব আল-নাসরের হয়ে বর্তমানে প্রাক মৌসুমের প্রস্তুতির জন্য পর্তুগালেই আছেন এই তারকা। সেখানে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর সঙ্গে প্রীতি ম্যাচের পর তার কাছে জানতে চাওয়া হলো, এমএলএসে কি কখনো তাকে দেখা যাবে। জবাবে রোনালদোর সোজা উত্তর, যুক্তরাষ্ট্রের লিগের চেয়ে সৌদি আরবের লিগ অনেক ভালো অবস্থানে আছে। তাই দল না পালটে ক্যারিয়ারের শেষ সময়টা আল-নাসরেই কাটিয়ে দিতে চান তিনি।

সৌদি লিগে তার আসার সপক্ষে বাখ্যাও দিলেন নিজের চিরচেনা ভঙ্গিমায়, ‘আমি সৌদি আরবে আসায় তারা আমার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিল। কিন্তু এখন কি হচ্ছে? আমিই সৌদি লিগে খেলার দরজা খুলে দিয়েছি আর এখন সব ভালো খেলোয়াড় এখানে যোগ দিচ্ছে।’

রোনালদোর প্রত্যাশা এক বছরের মধ্যেই সৌদি লিগ আরও বেশি উন্নত হবে। তুরস্কের কিংবা নেদারল্যান্ডসের ঘরোয়া লিগকেও ছাড়িয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই ফুটবল লিগ, এমনটাই বিশ্বাস পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীর।

নিজের এমন বিশ্বাসের পেছনেও যুক্তি দিয়েছেন সিআরসেভেন, ‘আমি জানি এমনটাই হবে। কারণ, আমি যখন ইতালিয়ান লিগে গিয়েছি, তখন সিরি আ ছিল মৃত এক লিগ। আমিই তাকে পুনরায় জীবন দিয়েছি। যেখানেই ক্রিশ্চিয়ানো যায়, সেখানেই অনেক বেশি আগ্রহ তৈরি হয়। আমি জানতাম, সৌদি আরবেও এমনটাই হবে। আগামী এক বছরে আরও অনেক খেলোয়াড় এখানে (সৌদি লিগ) যোগ দেবে, আমি নিশ্চিত।’

তবে নিজেই জানিয়ে দিয়েছেন, ইউরোপিয়ান ফুটবল লিগে আর কখনো দেখা যাবে না তাকে। খুব সহজেই জানালেন, ‘ইউরোপের দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। আমার বয়স এখন ৩৮। আর ইউরোপিয়ান লিগগুলো অনেক বেশি মান হারিয়ে ফেলেছে। একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ নিজেদের মান ধরে রেখেছে। অন্য লিগগুলোর চেয়ে তারা যোজন যোজন এগিয়ে’

এমন আলোচিত সাক্ষাৎকারের দিনে অবশ্য মাঠের সময়টা ভালো যায়নি রোনালদোর। স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রোনালদোর আল-নাসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X