কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০১:৩০ এএম
অনলাইন সংস্করণ
পুলিশ কাবাডি

নারীতে চ্যাম্পিয়ন ডিএমপি, পুরুষে নারায়ণগঞ্জ

নারীতে চ্যাম্পিয়ন ডিএমপি, পুরুষে নারায়ণগঞ্জ

‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এ নারী দলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পুরুষ দলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ডিএমপি নারী কাবাডি দল ৩২-৩০ পয়েন্টে নড়াইল জেলা নারী দলকে এবং পুরুষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ডিএমপিকে ৩২-৩০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

রোববার (১১ জুন) বিকেলে রাজধানীর গুলিস্তান বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, কাবাডি আমাদের দেশের খেলা, মাটির খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন। এক সময় কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে এ খেলা আয়োজন করেছে। কাবাডি খেলাকে সারা দেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি খেলায় ভালো করছে, আগামীতে আরও ভাল করতে হবে। এ খেলায় আমরা একদিন বিশ্বের বুকে চ্যাম্পিয়ন হব। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি।

প্রতিযোগিতায় নারী দলে নড়াইলের মেবী চাকমা বেস্ট রেইডার, ডিএমপির ইয়াসমিন খানম বেস্ট ক্যাচার এবং ডিএমপির ইশারাত জাহান সাদিকা বেস্ট খেলোয়াড় মনোনীত হয়েছেন। পুরুষ দলে নারায়ণগঞ্জের জাবেদ শেখ বেস্ট রেইডার, ডিএমপির অমল রায় বেস্ট ক্যাচার এবং নারাযণগঞ্জের জাবেদ শেখ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও রানার আপ দলের দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X