স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় তায়কোয়ান্দোতে চ্যাম্পিয়ন বসুন্ধরা গ্রুপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ১৬তম আইটিএফ জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা। ২৬ ও ২৭ জুন, ঢাকার সেন্ট্রাল তায়কোয়ান্দো একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।

এই আসরে বসুন্ধরা গ্রুপ পুরুষ সিনিয়র এবং পুরুষ ভেটারান ক্যাটাগরিতে সর্বমোট ১০টি স্বর্ণপদক অর্জন করে শীর্ষে উঠে আসে। অন্যদিকে স্বাগতিক সেন্ট্রাল তায়কোয়ান্দো একাডেমি ৮টি স্বর্ণপদক নিয়ে হয়েছে রানার আপ।

বর্ণাঢ্য এই প্রতিযোগিতায় ১১টি জেলা, একটি বিশ্ববিদ্যালয় এবং বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন ক্লাব ও থানাভিত্তিক সংস্থা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ২৭৬ জন খেলোয়াড় অংশ নেন এবং ৩২টি ইভেন্ট ক্যাটাগরিতে লড়াই অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সেরা সুশৃঙ্খল দল হিসেবে নির্বাচিত হয়েছে IUBAT ইউনিভার্সিটি তায়কোয়ান্দো দল।

এবারের আসরে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন মো. আল আমিন সিকদার, মো. রহমতুল্লাহ নিশান, নিমু, আতিয়া মীম সারা, ওমর ওসমান এবং মারুফ হাসান খান সাজিদ। এছাড়া, একটিভ প্রশিক্ষক পদক অর্জন করেছেন এস কে বিজয় দাস, আদম মোহাম্মদ ঈসা, শাহজাহান সম্রাট ও জহুরা আক্তার মিম।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের (ITF) সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো ফেডারেশনের সহকারী মহাসচিব শিমুল শিকদার এবং আম্পায়ার কমিটির চেয়ারম্যান মো. হারুনসহ আরও অনেক কর্মকর্তা ও সদস্য।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আইটিএফ তায়কোয়ান্দোর প্রবর্তক মাস্টার মো. সোলায়মান শিকদার।

প্রতিযোগিতাটি শুধু প্রতিযোগিতার সীমায় সীমাবদ্ধ না থেকে খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেছে বলে আয়োজকরা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X