ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কাবাডি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০১৩ সালে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। এ ক্রীড়া স্থাপনার পেছনে ব্যয় করা বিপুল অর্থ অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কল্যাণে। ১০ একর জমির ওপর গড়ে তোলা এ ক্রীড়া অবকাঠামোতে পরিপূর্ণ কাবাডি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স ২০ বছরের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনুকূলে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্মাণের পর থেকে ফাঁকা পড়ে থাকা এ কমপ্লেক্সের মধ্যে রয়েছে ইনডোর জিমনেশিয়াম, সুইমিংপুল, হোস্টেল এবং দুটি খেলার মাঠ। দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকার কারণে কমপ্লেক্সের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমপ্লেক্সে ২ হাজার কেবি ট্রান্সফার থাকলেও লোড অনুমোদন নেই। ৮৪ হ্যালোজেন বাতির মধ্যে ৫০টি সচল, বাকি ৩৪টি বিকল। ইনডোরের চাল দিয়ে পানি পড়ে। ওয়াশরুমের ফিটিংস নষ্ট। ৫০ মিটার সুইমিংপুলের মেঝের টাইলস নষ্ট, কোথাও ফুলে উঠেছে। পুল নির্মাণের পর সাব-মার্সিবল পাম্প দিয়ে পানি তোলা সম্ভব হয়নি। হোস্টেল ভবনের নিচের অংশ দেবে যাওয়ায় বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। খেলার মাঠ জঙ্গল হয়ে আছে। এ ছাড়া পুরো কমপ্লেক্স বাউন্ডারির মধ্যে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। যে কারণে ভারি বৃষ্টিপাতের সময় জটিলতা তৈরি হয়।

‘বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত ক্রীড়া কমপ্লেক্সের মডেল দেখে একাধিক প্রতিষ্ঠান প্রস্তাব দেবে। প্রস্তাবিত মডেলের মধ্য থেকে সবচেয়ে ভালোটির আদলে কাবাডি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে’—কালবেলাকে বলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

কমপ্লেক্স সম্পর্কে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কাবাডির কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে, তা বিশ্বমঞ্চ থেকে সাফল্য আনার জন্য যথেষ্ট নয় বলেই আমাদের কাছে মনে হয়েছে। এ কারণে কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে ক্রীড়া অবকাঠামো বরাদ্দ করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশন জানিয়েছে, প্রস্তাবিত কাবাডি কমপ্লেক্সে থাকবে পরিপূর্ণ একাডেমিক কার্যক্রম। থাকবে বিভিন্ন বয়সভিত্তিক দল ছাড়াও পুরুষ ও নারী জাতীয় দলের অনুশীলন সুবিধা। ফিটনেস ট্রেনার, রেফারি, কোচ এবং অন্যান্য টেকনিক্যাল অফিশিয়ালদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে এ কমপ্লেক্সে। নানা সুবিধা এমনভাবে সাজানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যাতে কাবাডি খেলুড়ে বিশ্বের বিভিন্ন দেশ এ স্থাপনা ব্যবহার করতে আগ্রহী হয়, যা বাংলাদেশকে ক্রীড়া ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X