ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে সাঁতারু সামিউলের রেকর্ড

সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছবি : সংগৃহীত
সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছবি : সংগৃহীত

বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে জাতীয় রেকর্ড নতুন করে লিখলেন সামিউল ইসলাম রাফি। সিঙ্গাপুরে গতকাল ৫৮.৩৬ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশি এ সাঁতারু।

জাতীয় রেকর্ড নতুন করে লেখার আসরের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অন্যতম দেশসেরা সাঁতারুকে। এ ধরনের আসরে প্রাপ্তির সুযোগ নেই বাংলাদেশের। সাঁতারুদের লক্ষ্য থাকে নিজের সেরাটা দেওয়ার। সে দৃষ্টিকোণ থেকে লক্ষ্য পূরণ করেছেন নৌবাহিনীর এ সাঁতারু।

গত জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ার পথে ৫৮.৪৫ সেকেন্ড সময় নিয়েছিলেন সামিউল ইসলাম রাফি। বিশ্ব সাঁতার সংস্থার (ফিনার) বৃত্তিতে নিয়ে থাইল্যান্ডে অনুশীলনে ছিলেন এ সাঁতারু। ভিসা সংক্রান্ত জটিলতায় চলতি মাসে দেশে ফিরতে হয়েছে। অনুশীলনে বিরতির কারণে অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে চ্যালেঞ্জ জয়ের পর তার কোচ ও সাবেক সাঁতারু নিয়াজ আলী কালবেলাকে বলেন, ‘নিজের সেরাটা নিংড়ে দিতে কঠোর পরিশ্রম করেছে সামিউল ইসলাম। আলহামদুলিল্লাহ, ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরাটা দিতে পেরেছে সে। আশা করছি, ৫০ মিটার ইভেন্টেও সে ভালো করবে।’

২ আগস্ট ৫০ মিটার ব্যাকস্ট্রোকে পুলে নামবেন সামিউল ইসলাম। বৃহস্পতিবার ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে লড়বেন বাংলাদেশের আরেক সাঁতারু এ্যানি আক্তার। ২ আগস্ট আসরে নিজের শেষ ইভেন্টে খেলবেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু এ্যানি আক্তার। সামিউল ইসলামের মতো এ্যানি আক্তারের লক্ষ্য নিজের সেরাটা দেওয়া। সর্বশেষ জাতীয় চ্যাম্পিনশিপ দিয়ে সিনিয়র পর্যায়ে পা রাখা এ্যানির অর্জন ছিল ২ স্বর্ণ ও ৫ রুপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X