মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। এর ফলে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। পাকিস্তান ম্যাচে তাদের বিপক্ষে হারের পর বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের।

ছয় জাতির প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যান লাল-সবুজের প্রতিনিধিরা। ১ম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ করতে পেরেছিল। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে ১ম সেটে জয় তুলে নেয় পাকিস্তান।

খেলায় আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে ২য় সেটও নিজেদের করে নেয় শক্তিশালী পাকিস্তান। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। এর আগে, একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ২-০ সেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।

এর আগে, দাপুটে পারফরম্যান্সে ম্যাচে বাংলাদেশ ৭-৩ গোলে হারায় ভারত বিচ হ্যান্ডবল দলকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ দলের খেলোয়াড় বিজিবির সিপাহি খোকন মোল্লা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। সে ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন খোকন মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X