স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়রে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

থাইল্যান্ডের পাত্তানার্লানাপকে পরাজিত করে শিরোপা জয় করেন জারিফ। ‍ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের পাত্তানার্লানাপকে পরাজিত করে শিরোপা জয় করেন জারিফ। ‍ছবি : সংগৃহীত

রাজশাহীতে অনুষ্ঠিত ওয়াল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিস টুর্নামেন্টে বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে জারিফ থাইল্যান্ডের পাত্তানার্লানাপকে পরাজিত করে শিরোপা জয় করেন।

বালিকা এককে চিনের ঝিজিয়ে ইয়াং মালদ্বীপের আরায়া আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের ৫৭ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। সাত দিনব্যাপী টুর্নামেন্টের বালিকা দ্বৈতে চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াংকে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈতে ভারতের শানমুগা সুন্দারাম ও আর্য থিরুমূর্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশননের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটনসহ জেলা ও কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X