ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে সাব্বিরের পর নোমানের ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরিয়ান হবিগঞ্জের ছেলে আব্দুর রাজ্জাক নোমান। ছবি : সংগৃহীত
ডাবল সেঞ্চুরিয়ান হবিগঞ্জের ছেলে আব্দুর রাজ্জাক নোমান। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ফিয়ারলেস লায়ন্স অব ওয়েস্ট হ্যাম (ফ্লো সিসি) ক্লাবের হয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন হবিগঞ্জের ছেলে আব্দুর রাজ্জাক নোমান। সাব্বির রহমানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি।

যুক্তরাজ্যের জাতীয় ক্রিকেট লিগের চলমান আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটি। মাত্র ৯০ বল মোকাবিলা করে ২১৮ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। এর আগে সাব্বির রহমান অ্যাভালি ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম ২০০ রান করেছিলেন।

নোমানের ডাবল সেঞ্চুরিতে যুক্তরাজ্যের জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ফ্লো সিসি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫৫ রান সংগ্রহ করে। নোমান ৯০ বলে সমান ১৯ চার ও ছয়ে ২১৮ রানে অপরাজিত থাকেন। তিনি ছাড়াও আহমের রাজা ১০০ বলে ২১ চার ও ১ ছক্কায় ১২৮ রান করেন। অধিনায়ক আরিফ ৩১ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

৫৫৬ রানের জবাবে রিভারসাইড ৩২.৫ ওভারে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায়। ফ্লো সিসির আলাউদ্দিন ৩টি, নোমান ও শুরাত ২টি করে উইকেট শিকার করেন। ৩৩৬ রানের বিশাল জয় পায় নোমানের দল।

যুক্তরাজ্যের জাতীয় ক্রিকেট লিগে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড়দের খেলার নজির আছে। ইমরুল কায়েস, সাব্বির রহমান ও এনামুল হক জুনিয়ররা ইতোমধ্যেই খেলেছেন এই লিগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১০

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১১

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১২

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৭

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৮

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৯

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

২০
X