শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের পদক

ব্রোঞ্জ জয়ের পর বাংলাদেশ দল। ছবি : সংগ্রহীত
ব্রোঞ্জ জয়ের পর বাংলাদেশ দল। ছবি : সংগ্রহীত

আর্চারিতে কিছুদিন ধরেই বাংলাদেশ ভালো করছে। সেই ভালো করার প্রতিদান দিল মো. সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল। এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের স্টেজ-৩ এ খালি হাতে ফিরতে হলো না বাংলাদেশকে। পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল। একই আসরের পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পদক জয় করেছে।

শনিবার (১০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই ইভেন্টে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে ৫-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এর আগে খেলার শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ১ম পর্যায়ের খেলা ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে দলের প্রত্যেক সদস্য টাইব্রেকারে একটি করে তীর ছুড়লে ম্যাচের স্কোর হয় ২৯-২৭। এতে ৫-৪ সেটে ম্যাচটি বাংলাদেশের হয়।

বাজে ফর্মের কারণে অনেক দিন ধরে দলের বাইরে থাকা দিয়া সিদ্দিকী এ আসর দিয়ে ফিরেছেন। কিন্তু তার পারফরম্যান্স আশানরূপ ছিল না। এ ছাড়াও দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা নিষেধাজ্ঞার কারণে এখনো দলের বাইরে।

ব্যক্তিগত ও দলীয় কয়েকটি ইভেন্টে বাংলাদেশ দল অংশ নিলেও মাত্র একটি ইভেন্টে পদক পায় বাংলাদেশ। রোববার বিকেলে বাংলাদেশ দলের সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X