মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ার আর্চারির শীর্ষ পদে বাংলাদেশের চপল

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। ছবি : সংগৃহীত
কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। ছবি : সংগৃহীত

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান আর্চারির নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সেখানেই ভোট গ্রহণ হয়। ইলেকট্রনিক পদ্ধতির ভোটে ২৯-৯ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে হারিয়েছেন তিনি। টানা পাঁচ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা চুং ইউই-সানের স্থলাভিষিক্ত হবেন চপল।

চুং ইউই-সান হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান। ২০০৫ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই ধনকুবের। পরবর্তীতে টানা পাঁচবার ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী কংগ্রেসে সভাপতি নির্বাচিত হয়েছিলেন চুং ইউই-সান।

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দেশে একসময়কার অপ্রচলিত এ খেলাকে অন্যতম সম্ভাবনাময় হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ এ সংগঠক। সর্বশেষ দুটি অলিম্পিকে যোগ্যতা অর্জন করেই অংশ নিয়েছেন বাংলাদেশের আর্চাররা। এছাড়া এশিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বাংলাদেশের। দেশের আর্চারিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের সামনে এবার এশিয়ান আর্চারিকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X