স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?

সংবাদ সম্মেলনে বিএসপিএ নেতারা । ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বিএসপিএ নেতারা । ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তনকারী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তিনজনের এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান।

সেরা ক্রীড়াবিদ ছাড়াও পপুলার চয়েজ ক্যাটাগরিতেও স্থান হয়েছে এই তিনজনের। এই বিভাগে নারী ক্রিকেটার ফারজানা হক পিংকির নামও রয়েছে। ২১ এপ্রিল ঘোষণা করা হবে বিজয়ীর নাম। এ ছাড়াও ২০২৩ সালের জন্য ১৬টি বিভাগে সর্বমোট ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে থাকছে অর্থ পুরস্কারও।

বিএসপিএ সর্বপ্রথম ১৯৬৪ সালে ক্রীড়াক্ষেত্রে এই পুরস্কারের প্রবর্তন করে। সেই ধারাবাহিকতায় আগামী রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় এই পুরস্কারের আসর। অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাইবাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।

উল্লেখ্য, এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে দেশের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

যারা ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত)

নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), রাকিব হোসেন (ফুটবল)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড

নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), শেখ মোরসালিন (ফুটবল), ফারজানা হক পিংকি (ক্রিকেট)।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X