কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

পানির ওপর ৩৩ কিলোমিটার বাইক চালিয়ে বিশ্বরেকর্ড করলেন যুবক!

পানির ওপর ৩৩ কিলোমিটার বাইক চালিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন জর্জি গাখেলাদজে। ছবি : সংগৃহীত
পানির ওপর ৩৩ কিলোমিটার বাইক চালিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন জর্জি গাখেলাদজে। ছবি : সংগৃহীত

সাঁই সাঁই করে পানির ওপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক যুবক! এমন অবাক করা এক দৃশ্যে মাতোয়ারা হয়েছেন সবাই। তবে স্ট্যান্টবাজিতে মুগ্ধতাই ছড়াননি শুধু, ওই যুবক করেছেন বিশ্বরেকর্ডও। জর্জিয়ার ওই মোটরসাইকেলিস্টের নাম জর্জি গাখেলাদজে। কৃষ্ণসাগরের তীরেঘেঁষা কোবুলেটি থেকে পোটি শহরে পানির ওপর দিয়ে ৩৩ কিলোমিটার বাইক চালিয়েছেন তিনি।

গেল ১১ সেপ্টেম্বর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, বিশেষ ধরনের একটি মোটরসাইকেলে চড়ে ঢেউ ঠেলে এগিয়ে যাচ্ছেন গাখেলাদজে। পরে তীরে পৌঁছতে উৎসুক দর্শকরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়।

বিশ্বরেকর্ড গড়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জর্জিয়ান এই যুবক। কিন্তু লক্ষ্য অর্জনে প্রয়োজন ছিল গুরুতর প্রস্তুতি। এজন্য পানির ওপর দিয়ে চলাচলে উপযুক্ত মোটরসাইকেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনে প্রশিক্ষণ শুরু করেন গাখেলাদজে।

শুরুটা হয়েছিল দুই বছর আগে। তখন একটি ভিডিওতে দেখতে পাই অস্ট্রেলিয়ান রাইডার রবি ম্যাডিসন পানির ওপর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন। এরপর আমি অ্যালুমিনিয়ামের যন্ত্রাংশ ও স্কি অর্ডার করি। এগুলো অ্যাসম্বল করে আমি কৃত্রিম জলাধার তিবিলিসি সাগরে যাই। তখন আমি প্রশিক্ষণ নেওয়া শুরু করি।

প্রথমবারের চেষ্টাতেই প্রায় ৫০০ মিটার পথ পাড়ি দিতে সক্ষম হয় গাখেলাদজে। পরবর্তী চেষ্টায় পাড়ি দেন এক কিলোমিটার পথ। এরপর দুই কিলোমিটার। এভাবে ধীরে ধীরে নিজেকে প্রশিক্ষিত করে তোলেন তিনি। তবে এ জন্য অনেক কাঠখোড় পোহাতে হয়েছে গাখেলাদেজকে।

সফলভাবে প্রশিক্ষণ শেষে বিশ্বরেকর্ড করতে সমুদ্রে নামেন গাখেলাদেজ। মাত্র ৩৩ মিনিটে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভেঙে দেন আগের সব রেকর্ড।

এর আগে ২০২১ সালে রবি ম্যাডিসন ওয়াটার স্কি মোটরসাইকেলে করে বসফরাস প্রণালিতে ৩১.৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। জলে রেকর্ড ভাঙার পর এবার সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৫৪ মিটার উচ্চতায় মোটরসাইকেল চালাতে চান গাখেলাদেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১০

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১১

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১২

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৫

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৭

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৮

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৯

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

২০
X