কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৬:০৯ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টাকার বিছানায় শুয়ে আছেন রাজনৈতিক নেতা

টাকার ওপর শুয়ে রয়েছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
টাকার ওপর শুয়ে রয়েছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

টাকার বিছানায় শুয়ে আছেন কোনো ব্যক্তি। শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে দেখা গেছে এমন চিত্র। টাকার ওপর শুয়ে থাকা সেই ব্যক্তির রয়েছে রাজনৈতিক পরিচয়ও। বুধবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাকার ওপর শুয়ে থাকা ওই ব্যক্তি ভারতের আসামের রাজনৈতিক নেতা। তার নাম বেনিয়ামিন বসুমাতারি। ৫০০ রুপির নোটের বিছানায় তার শুয়ে থাকার ছবি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তিনি একটি বিছানায় শুয়ে আছেন। তার আশপাশে ৫০০ রুপির নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি তার গায়ের ওপরও ছড়িয়ে আছে কিছু নোট। তিনি উদলগিরি জেলার ভৈরাগুড়ির গ্রাম পরিষদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান।

সূত্র জানিয়েছে, ওই রাজনীতিবীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গৃহায়ণ প্রকল্প ও গ্রামীণ চাকরি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ওদালগুড়ি ডেভেলপমেন্ট জোনে পিএমএওয়াই এবং এমএনআরইজিএ প্রকল্পের দরিদ্র সুবিধাভোগীদের কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা চলছে। তিনি বোদল্যান্ডভিত্তিক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের (ইউপিপিএল) সদস্য হলে তার বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে।

এ ঘটনার পর ইউপিপিএল প্রধান এবং বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (বিটিসি) প্রধান নির্বাহী সদস্য প্রমোদ বোরো একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, বসুমাতারি দলের সঙ্গে যুক্ত নেই। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বসুমাতারির একটি ছবি ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে, তিনি আর ইউপিপিএলের সঙ্গে নেই। তাকে গত ১০ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X