কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দেরিতে স্কুলে আসায় শিক্ষিকাকে পেটালেন নারী অধ্যক্ষ

শিক্ষিকাকে মারধর। ছবি : সংগৃহীত
শিক্ষিকাকে মারধর। ছবি : সংগৃহীত

স্কুলে শিক্ষকদের আসতে দেরি করার ঘটনা অস্বাভাবিক নয়। প্রত্যন্ত অঞ্চল আর সরকারি বিদ্যালয় হলে তো কথা নেই কোনো। এসব জায়গায় দেরিতে আসাটাই যেন নিয়ম। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। দেরিতে স্কুলে আসায় শিক্ষিকাকে পিটিয়েছেন নারী অধ্যক্ষ। শনিবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলশিক্ষিকাকে মারধরের এ ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে।

এনডিটিভি জানিয়েছে, বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে। মারধরের শিকার ওই শিক্ষিকার নাম গুঞ্জন চৌধুরী। অধ্যক্ষ কেবল তাকে লাঞ্ছিত করেননি বরং চড়-থাপ্পড় মারতে মারতে কাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা নারী শিক্ষিকার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তার দিকে তেড়ে যান অধ্যক্ষ। এ সময় তিনি তার জামা টেনে ধরে চড়-থাপ্পড় দেন। একে অপরের জামা ধরে টানাটানিও করেন। এমন সময় অধ্যক্ষের গাড়িচালক তাদের থামানোর চেষ্টা করেন। পরে তাদের মধ্যে লড়াই থেকে আবার বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় অধ্যক্ষের গাড়িচালক ওই শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

দীর্ঘ প্রতীক্ষার অবসান, হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১০

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১২

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৩

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৪

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৭

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৯

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

২০
X