কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

যানজটে স্কুটারে বসে অফিস করছেন নারী, ভিডিও ভাইরাল

যানজটে অফিসের কাজে মগ্ন নারী। ছবি : সংগৃহীত
যানজটে অফিসের কাজে মগ্ন নারী। ছবি : সংগৃহীত

চাকরিকে বাড়তি চাপ মনে করেন অনেকে। অনেক সময় বেসরকারি চাকরিজীবীদের অফিস সময়ের বাইরেও অনেক কাজ করতে হয়। থাকে না কোনো কাজের পরিধি। তাই বলে যানজটে স্কুটারে বসেও অফিসের কাজ! শুনতে অবাক লাগলেও এমন দৃশ্যের দেখা মিলেছে। যানজটের মধ্যে স্কুটারে বসে অফিস করছেন এক নারী। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (২৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন ঘটনা তুলে ধরা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, যানজটে আটকা পড়েছেন এক নারী। এ সময় স্কুটারে নিজের ফোনে মগ্ন থাকতে দেখা যায় তাকে। পরে খেয়াল করলে দেখা যায়, নিজের মোবাইলে জুম অ্যাপে সংযুক্ত রয়েছেন তিনি। অর্থাৎ যানজটের মধ্যেই অফিসের কাজ করছেন তিনি।

ছড়িয়ে পড়া ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘যানজটে থেকেও অফিসের কাজ। এগুলো এখন ব্যাঙ্গালুরুর স্বাভাবিক ঘটনা।’ বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর। এলাকাটি একের পর এক বিচিত্র ঘটনার জন্য আলোচনায় আসছে।

যানজটে বসে অফিসের কাজের এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এরপর এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটির মাধ্যমে কাজের ক্রমবর্ধমান প্রকৃতি, ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা এবং দৈনন্দিন জীবনের চাহিদার সঙ্গে পেশাদার প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি এমন ঘটনা প্রকাশ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X