কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্ধুদের সঙ্গে শুধু ভিডিও শেয়ার নয়, এবার আরও সহজে যোগাযোগ করা যাবে টিকটকে। জনপ্রিয় এই প্ল্যাটফর্ম এখন সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুবিধা চালু করেছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ জানিয়েছে, এই নতুন ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে এটি শুধু সেই অ্যাকাউন্টগুলোর জন্য প্রযোজ্য, যেখানে আগে থেকেই ডিরেক্ট মেসেজ (ডিএম) ব্যবহার করা যায়।

টিকটকের মুখপাত্র জাশেল জোনস জানিয়েছেন, ‘ডিএম ফিচার শুধু ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত। তাই নতুন এই ভয়েস ও ছবি পাঠানোর সুবিধাও কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে।’

ফিচারগুলোতে থাকছে

ভয়েস মেসেজ পাঠানো: ব্যবহারকারীরা এখন সরাসরি ভয়েস রেকর্ড করে বন্ধুদের পাঠাতে পারবেন। তবে একটু সাবধান থাকতে হবে—মাইক্রোফোন আইকন চেপে ধরে রাখলে আঙুল ছেড়ে দিলেই অটো সেন্ড হয়ে যাবে মেসেজটি। বাতিল করতে চাইলে রেকর্ডিং চলাকালে আইকনটি ওপরের দিকে টেনে নিতে হবে।

ছবি ও ভিডিও পাঠানো: নতুন আপডেটে একসঙ্গে সর্বোচ্চ ৯টি ছবি বা ভিডিও পাঠানো যাবে। ভিডিওর দৈর্ঘ্য সীমাবদ্ধ থাকবে সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে এখন চলছে যোগাযোগের প্রধান মাধ্যম হওয়ার প্রতিযোগিতা। টিকটক চায়, শুধু ভিডিও প্ল্যাটফর্ম নয়—এখন তারা হোক বন্ধুবান্ধবদের সঙ্গে সংযোগের মাধ্যমও। আর সেজন্যই ডিএম ফিচারকে আরও সহজ ও ব্যক্তিগত করার দিকে মনোযোগ দিচ্ছে তারা।

টিকটক ব্যবহারকারীরা এখন শুধু ভিডিও দেখা বা আপলোড করেই থেমে থাকবেন না—চাইলে সরাসরি কথা বলা বা ছবি শেয়ার করেও আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই সুবিধা ধাপে ধাপে চালু হচ্ছে—সব ব্যবহারকারী একসঙ্গে না-ও পেতে পারেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X