কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপ এবার নতুন রূপে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রযুক্তি ওয়েবসাইট নাইন টু ফাইভ জানিয়েছে, ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এসেছে নতুন ইন্টারফেস। নতুন রূপে অ্যাপের আইকন ও মেনু ডিজাইন আরও সুন্দর ও ব্যবহারবান্ধব করা হয়েছে। আইকনগুলো এখন মোটা ও স্পষ্ট, যা ব্যবহারকারীদের জন্য সহজ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ভিডিও প্লেয়ারে স্বচ্ছতা ও নতুন বাটন ডিজাইন

নতুন ইন্টারফেসে ভিডিও প্লেয়ারের বাটন ও আইকনগুলো প্রায় স্বচ্ছ রাখা হয়েছে। ফলে ভিডিও দেখার সময় কোনোরকম ঝামেলা ছাড়াই কনটেন্টের ওপর মনোযোগ রাখা সম্ভব।

‘লাইক’ ও প্লেলিস্টে নতুন অ্যানিমেশন

ভিডিওর ধরন অনুযায়ী ‘লাইক’ বাটনে নতুন অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। যেমন, গান শোনার সময় লাইক করলে দেখা যাবে মিউজিক নোট অ্যানিমেশন, আর ভিডিও প্লে-লিস্টে যোগ করলে দেখা যাবে বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া।

আরও পড়ুন : সহজ ৩ টিপসে আইফোনের চার্জ থাকবে দীর্ঘসময়

আরও পড়ুন : ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

মতামত বিভাগে থ্রেডভিত্তিক কমেন্ট

নতুন ইন্টারফেসে কমেন্ট সিস্টেমকে থ্রেডভিত্তিক করা হয়েছে। ফলে প্রতিটি মন্তব্যের উত্তর সহজে দেখা যাবে এবং আলোচনা হবে আরও পরিষ্কার ও সংগঠিত।

ব্যবহার ও ডাউনলোড

নতুন ইন্টারফেস ব্যবহার করতে গুগল প্লেস্টোর থেকে অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে। নতুন ডিজাইন পছন্দ না হলে সরাসরি অ্যাপের মাধ্যমে ইউটিউবকে মতামত পাঠানো যাবে।

শিগগির আইফোনের জন্যও নতুন ইন্টারফেসযুক্ত ইউটিউব অ্যাপ চালু করা হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১০

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১১

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১২

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৩

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

১৪

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

পুকুরে ভাসছিল মরদেহ

১৬

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

১৭

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

১৮

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

২০
X