কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী শুভেচ্ছার ডিজিটাল ব্যানার মাত্র ৫ সেকেন্ডে

ডিজিটাল নির্বচানী ব্যানার। সৌজন্য ছবি
ডিজিটাল নির্বচানী ব্যানার। সৌজন্য ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ডিজিটালি শুভেচ্ছা জানানোর এক সমাধান এনেছে আইটি সেবাখাত প্রতিষ্ঠান ফিফোটেক। এই সমাধানে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের প্রার্থীদের ডিজিটাল ব্যানারের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারবেন। আর বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসা এই সমাধানে শুভেচ্ছা ব্যানার তৈরি করা যাবে ৫ সেকেন্ডেরও কম সময়ে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কাওরানবাজারে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটি তুলে ধরেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন জানান, towhidhossain.com ওয়েবসাইটে গিয়ে যে কেউ নিজের ছবি, নাম এবং পদবি ব্যবহার করে কাঙ্ক্ষিত নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য শুভেচ্ছা ব্যানার তৈরি করতে পারবেন। এর জন্য কোনো নিবন্ধন করতে হবে না, কোনো অর্থ ব্যয় করতে হবে না।

তৌহিদ হোসেনের ব্যক্তি উদ্যোগে ডেভেলপ করা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শুভেচ্ছা ব্যানার তৈরি করে অন্যান্য ডিজিটাল মাধ্যমে শেয়ার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

তৌহিদ হোসেন বলেন, এখানে বর্তমানে ৩টি ব্যানার ডিজাইন করা আছে। আগামীতে আরও ব্যানার ডিজাইন যুক্ত করা হবে। আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা সুনির্দিষ্টভাবে আছে, তাই এখানে যুক্ত করা হয়েছে। আর এটা আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার পক্ষ থেকে উপহার। তবে আগামীতে অন্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা আমাদের তাদের তথ্য দিলে সেগুলো এই প্ল্যাটফর্মে যুক্ত করার চেষ্টা করবো।

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন আরও বলেন, মাত্র ১২ ঘণ্টায় ২০ হাজারের বেশি ব্যানার ডাউনলোড হয়েছে। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এবারের নির্বাচনে ভোটারদের বড় অংশ তরুণ। তাদের কাছে নির্বাচন উৎসব। সেই উৎসবে আলাদা মাত্রা যুক্ত করছে এই ব্যানার। আশা করছি, অন্তত ১ কোটি ব্যানার এবারের নির্বাচনে ডাউনলোড হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। একই সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আগামীতে এই সমাধান বাণিজ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে বলেও জানান তৌহিদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X