কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

থার্টিফার্স্টের আগে বান্ধবীর বাসায় মদপান, তরুণের করুণ মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নববর্ষের আগে বান্ধবীর ফ্ল্যাটে জড়ো হয়েছিলেন তিন বন্ধু। রাতে করেছিলেন মদপান। এরপর বান্ধবীর সেই ফ্ল্যাট থেকে পড়ে প্রাণ গেছে এক তরুণের। রোবাবার (৩১ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে বান্ধবীর বাসায় গিয়েছিলেন তিন বন্ধু। এরপর রাতভর দিয়েছেন আড্ডা। করেছেন মদপান, দেখেছেন মুভিও। এরপর সেই বান্ধবীর ফ্ল্যাট থেকে পড়ে দীবাংশু শর্মা নামের এক তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ ডিসেম্বর) বোরের দিকে ভারতের বেঙ্গালুরুর কে আর পুরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, দীবাংশু ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ছেলে। বৃহস্পতিবার তিন বন্ধুসহ দীবাংশু এক বান্ধবীর বাসায় যান। এরপর রাতে তারা একসঙ্গে হোয়াইট ফিল্ডের মুভি থিয়েটারে সিনেমা দেখেন। পরে তারা ইন্দিরানগরে একটি নাইটক্লাবে মদপান করেন।

রাতভর আড্ডা দেওয়ার পর আড়াইটার দিকে ফ্ল্যাটে ফেরেন দীবাংশু ও তার বন্ধুরা। এ সময় বাকিরা ঘুমিয়ে পড়লেও তিনি গেস্টরুমে জেগে ছিলেন। একপর্যায়ে সিগারেটের ছাই ফেলতে বেলকনিতে যান তিনি। পরে ৩৩ তলা থেকে পা পিছলে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, বান্ধবীর ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হলেও এ বিষয়ে কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X