কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কৌশলে সোশ্যাল মিডিয়ায় প্রতারণা, সতর্ক থাকবেন যেভাবে

সোশ্যাল মিডিয়ার প্রতীকী ছবি।
সোশ্যাল মিডিয়ার প্রতীকী ছবি।

বিভিন্ন কাজে অনেকেই নিয়মিত সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার (বর্তমানে এক্স) এবং ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দিন দিন বেড়েই চলেছে প্রতারণা এবং জালিয়াতির ঘটনা।

ব্যবহারকারীদের বোকা বানানোর জন্য প্রতারকেরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। আসুন জেনে নিন সোশ্যাল মিডিয়ার প্রতারণা থেকে প্রতিকার পাবার কয়েকটি কৌশল

১. অনেক সময় অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঘরে বসেই চাকরির প্রস্তাব দেওয়া হয়। এতে অল্প সময় কাজ করলেই মোটা অঙ্কের বেতন মিলবে। এমন লোভনীয় প্রস্তাবে অনেকেই সাড়া দিয়ে থাকেন, কিন্তু সাড়া দিলেই বিপদ। এক্ষেত্রে মেসেজ কিংবা ফোন করে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়। আর সেই প্রক্রিয়ার ফাঁকেই জালিয়াতরা ব্যাংকের সব তথ্য হাতিয়ে নেয়। তাই এ ধরনের মেসেজ থেকে দূরে থাকা ভালো।

২. অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল এলে সেটা এড়িয়ে যাওয়াই ভালো। অনেকেই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আপনাকে ভিডিও কল করবে, তারপর টাকা চাইবে। তবে সে আহ্বানে সাড়া দিলেই খোয়া যেতে পারে আপনার অর্থ।

৩. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে ভুল করেও লগ্নি করবেন না। বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে অনেকেই সর্বস্ব হারিয়েছেন।

৪. অনেক সময় ফোন করে বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্য ছিল। যার জন্য টাকা দিতে হবে। এ ধরনের কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X