কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোন এখন সবার হাতের নাগালে। অবসর পেলেই অনেকেই ফোনে গেম খেলেন, সিনেমা-ওয়েব সিরিজ দেখেন কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন। এই অভ্যাস টয়লেটেও নিয়ে যান অনেকেই। ফলে টয়লেটে বসে ফোন ব্যবহার করতে করতে অজান্তেই কেটে যায় অনেকটা সময়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে দীর্ঘ সময় কাটানোর এই অভ্যাস শরীরের জন্য ভয়ংকর ঝুঁকি তৈরি করে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞদের দাবি, এ অভ্যাসের জন্য অল্প বয়সেই অর্শ, কোষ্ঠকাঠিন্য, মূত্রাশয়ের সমস্যা ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।

অর্শ ও কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি

ভারতীয় ডায়েটিশিয়ান সোনিয়া নারাং জানিয়েছেন, দীর্ঘ সময় টয়লেটে বসে থাকলে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। এতে রক্ত জমাট বেঁধে মলদ্বারের শিরা ফেঁপে ওঠে, যা অর্শ বা হেমোরয়েডসের কারণ হতে পারে। আবার মলত্যাগে দেরি হলে অন্ত্রে চাপ জমে মল শক্ত হয়ে যায়। এর ফলেই কোষ্ঠকাঠিন্য তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে হজমজনিত জটিলতা বাড়ায়।

পেলভিক ফ্লোর দুর্বল হওয়ার আশঙ্কা

সোনিয়া বলেন, বেশি সময় টয়লেটে বসে থাকার কারণে পেলভিক ফ্লোরের পেশিতে চাপ পড়ে। এই পেশিগুলোই মলদ্বার ও মূত্রাশয় নিয়ন্ত্রণ করে। পেশি দুর্বল হয়ে গেলে প্রস্রাব জমে থাকা, মলত্যাগে অসুবিধা কিংবা দাঁড়ানোর সময় হঠাৎ প্রস্রাব বেরিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যা ভবিষ্যতে কিডনির ওপরও প্রভাব ফেলে।

আরও পড়ুন : পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

আরও পড়ুন : রাতে ভালো ঘুমের জন্য খাবেন যে ৭ খাবার

জীবাণু সংক্রমণের ঝুঁকি

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্লাশ করার সময় অসংখ্য জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। হাতে ফোন থাকলে সহজেই সেগুলো ফোনে লেগে যায়। যেহেতু ফোন বারবার হাতে নেওয়া হয়, সেখান থেকে জীবাণু শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে।

কী করবেন?

সোনিয়া নারাং জানান, টয়লেটে পাঁচ মিনিটের বেশি সময় ব্যয় করা উচিত নয়। মলত্যাগের চাপ আসলে দেরি না করে টয়লেট শেষ করা দরকার। আর ফোন, বই কিংবা পত্রিকা নিয়ে টয়লেটে বসার অভ্যাস বাদ দিতে হবে। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা ও আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১০

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১১

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১২

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৩

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৪

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৫

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৬

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৭

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৮

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৯

যুবদল নেতা বহিষ্কার

২০
X