কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপে যুক্ত হচ্ছে আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেভিগেশন সেবা ‘গুগল ম্যাপসে’ যুক্ত হচ্ছে আকর্ষণীয় এক ফিচার। সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন একটি ‘পাওয়ার সেভিং মোড’ বা বিদ্যুৎ-সাশ্রয়ী মোড যোগ করার কাজ চলছে। এই ফিচারটি ফোনের নিজস্ব পাওয়ার সেভিং সিস্টেম থেকে আলাদাভাবে কাজ করবে। অর্থাৎ, ফোনের ব্যাটারি সেভ মোড অন বা অফ— দুই অবস্থাতেই এটি নিজস্বভাবে সক্রিয় হতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা (Beta) সংস্করণের কোডে নতুন এই ফিচারের অস্তিত্ব ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, ফোনের পাওয়ার বাটন চেপে ধরলে এই পাওয়ার সেভিং মোডটি সক্রিয় হবে। আর এটি চালু হলে ম্যাপের পুরো ইন্টারফেস মনোক্রোম (Monochrome) রূপে পরিবর্তিত হয়ে যাবে, মানে একরঙা বা সাদা-কালো স্ক্রিনে দেখা যাবে।

এর ফলে স্ক্রিনে জায়গার নাম, ভবন বা সড়কের রঙিন চিহ্নগুলো আর দেখা যাবে না। শুধু দিকনির্দেশনার তীরচিহ্ন, পৌঁছানোর সম্ভাব্য সময় এবং দূরত্ব— এসব মৌলিক তথ্যই দৃশ্যমান থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ফিচারটি এখনো প্রকাশের পূর্ব পর্যায়ে রয়েছে এবং গুগল এর ওপর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাই চূড়ান্ত সংস্করণে কিছু পরিবর্তনও আসতে পারে।

এছাড়াও জানা গেছে, নতুন এই পাওয়ার সেভিং মোড হাঁটার সময়, গাড়ি চালানোর সময় ও মোটরসাইকেল ভ্রমণের সময় কাজ করবে। তবে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন রুটে এটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবে সবচেয়ে ভালো দিক হলো, এই মোডে অডিও সাপোর্ট বা ভয়েস গাইডেন্স থাকবে। অর্থাৎ, স্ক্রিন একরঙা হয়ে গেলেও ব্যবহারকারী কণ্ঠনির্দেশনা শুনে গন্তব্যে পৌঁছাতে পারবেন, ফলে দিক হারানোর আশঙ্কা থাকবে না।

বর্তমানে এই ফিচারটি সীমিত পর্যায়ে পরীক্ষা চলছে, শিগগিরই গুগল এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X