কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পুরোনো আইফোন

আইফোন-১৫। ছবি : সংগৃহীত
আইফোন-১৫। ছবি : সংগৃহীত

প্রতি বছর আইফোন তাদের নতুন সিরিজ লঞ্চ করে। বর্তমান সময়ে আইফোন-১৬ বিশ্ববাজার কাঁপাচ্ছে। তবে মজার ব্যাপার হলো চলতি বছরের বিশ্বের স্মার্টফোন বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ফোনের তালিকায় প্রথম স্থানে রয়েছে অ্যাপলের আইফোন-১৫।

সাম্প্রতিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে। মূলত গ্রাহকের চাহিদা ও কৌশলগত মূল্য নির্ধারণের কারণে আইফোন-১৫ এখন সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় আইফোন-১৫। এর পরেই রয়েছে আইফোন-১৫ প্রো ম্যাক্স ও আইফোন-১৫ প্রো। তবে শীর্ষ দশের তালিকায় অন্য সময়ের তুলনায় আইফোনের সংখ্যা কমেছে।

প্রতিবেদন তথ্য মতে, এই প্রথমবার আইফোনের মোট বিক্রির অর্ধেকেরও বেশি এসেছে প্রো সংস্করণগুলো থেকে। ফলে অ্যাপলের বেশি দামের ফোন কেনার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশি দামের স্মার্টফোনের চাহিদা বাড়ছে, যা আইফোনের সাধারণ ও প্রো সংস্করণের মধ্যে বিক্রির পার্থক্য কমিয়ে আনছে।

একই সঙ্গে আর্থিক সুবিধা ও ‘ট্রেড-ইন’ অফার আইফোন-১৫–এর বিক্রি বাড়াতে ভূমিকা রাখছে। সর্বাধিক বিক্রিত দশটি স্মার্টফোনের তালিকায় ৫টি স্যামসাং কোম্পানির ফোন রয়েছে। তালিকায় আরও রয়েছে অ্যাপলের ৪টি স্মার্টফোন এবং শাওমির একটি স্মার্টফোন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের পর প্রথমবারের মতো গ্যালাক্সি-এস সিরিজের একটি মডেল শীর্ষ দশে স্থান পেয়েছে। গ্যালাক্সি এস-২৪ টানা তিনবার শীর্ষ দশে নিজের অবস্থান রেখেছে। আর্থিক সুবিধার জন্য আইফোন-১৫ এর বিক্রি বাড়লেও স্যামসাং গ্যালাক্সি এস-২৪ সিরিজের বিক্রি বেড়েছে মূলত স্মার্টফোনটির জেনারেটিভ এআই প্রচারণার কারণে।

অন্যদিকে শাওমির রেডমি ১৩সি এবারও শীর্ষ দশে স্থান পেয়েছে। সাশ্রয়ী মূল্যের কারণে ক্রেতাদের কাছে ফোনটি জনপ্রিয়তাও বেড়েছে। অ্যাপল ইন্টেলিজেন্স এবং জেনারেটিভ এআই ব্যবহারের কারণে আইফোন ও স্যামসাংয়ের স্মার্টফোনের চাহিদা আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X