কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ এএম
অনলাইন সংস্করণ

কল রেকর্ড করছে কিনা বুঝবেন যেভাবে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কল রেকর্ড করা খুব স্বাভাবিক ব্যাপার অনেকের কাছে। কিছু কিছু মোবাইলে অটো কল রেকর্ডিংও থাকে। আবার বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও এই কাজটি করা যায়। অনেকে আবার অনুমতি ছাড়াই কল রেকর্ড করে তা দিয়ে ব্লাকমেইল করে। এজন্য দরকার বাড়তি সতর্কতা।

কারও সঙ্গে কথা বলার সময় নিশ্চিত হোন আপনার কথাগুলো সে রেকর্ড করছে কিনা। আপনার সামান্য কথাকে এডিট করে অন্যকিছু বলিয়ে নিতে পারে তারা।

নতুন স্মার্ট ফোনে কল রেকর্ডিংয়ে বসালেই একটি যান্ত্রিক স্বরে ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে বার্তা যাবে, ‘আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে। আবার রেকর্ডিং বন্ধ করা হলে সেই বার্তাও দু’জনে পাবেন।

যে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচার নেই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে পেতে পারেন ভয়েস কল রেকর্ডিং করার সুবিধা দেয়। তবে কল রেকর্ড করার সময় অবশ্যই উভয়পক্ষের সম্মতি থাকা প্রয়োজন।

আপনার কল কেউ রেকর্ড করছে কিনা বুঝবেন যেভাবে-

যদি আপনার ভয়েস কল করার সময় মনে হয়ে যে, কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য একটি বিপ এর মতো শব্দ শুনতে পাচ্ছেন তবে আপনাকে বুঝতে হবে যে আপনার কল রেকর্ড করা হচ্ছে।

ভয়েস কলের শুরুতে বা মাঝে মাঝে বিপের মতো শব্দ হয়। তাহলে কল রেকর্ডিংয়ের সম্ভাবনা থাকে।

আপনি যদি কাউকে কল করে থাকেন এবং সে আপনার কলটি স্পিকারে রেখে দেয় তবে ধারণা করতে পারেন আপনার কলটি রেকর্ড করা হচ্ছে।

আপনি যদি কাউকে কল করে থাকেন এবং সেই সময় আপনি যদি অন্যরকম শব্দ পেয়ে থাকেন, তবেও আপনার কল রেকর্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই অবস্থায় অনেক সময় আপনি মাঝে মাঝে অপ্রত্যাশিত শব্দ পেতে পারেন।

অনলাইন কিছু এমন অ্যাপ রয়েছে, যেখানে বিপ শব্দ ছাড়াও কল রেকর্ড করা যায়। সেক্ষেত্রে বোঝার উপায় নেই। তাই সেরকম কোনো গুরুত্বপূর্ণ কথা কারও সঙ্গে বলার আগে সতর্ক হোন। প্রয়োজনে ভিডিও কল করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X