কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এক হ্যাকারই ফাঁস করলেন ১০ বিলিয়ন পাসওয়ার্ড!

এক হ্যাকারই ফাঁস করলেন ১০ বিলিয়ন পাসওয়ার্ড!

অনলাইন জগৎ নিয়ে সবাই কমবেশি সচেতন থাকতে চেষ্টা করেন। তবে সতর্কতার পরও মাঝেমধ্যে বেহাত হয়ে যায় তথ্য। তবে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এক হ্যাকারই ফাঁস করেছেন ১০ বিলিয়ন পাসওয়ার্ড। সাইবারনিউজের গবেষকরা জানিয়েছে, এটি এ যাবৎকালের সর্ববৃহৎ পাসওয়ার্ড ফাঁসের ঘটনা।

সম্প্রতি ফাস্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওবামাকেয়ার নামের এক ব্যবহারকারী জনপ্রিয় একটি হ্যাকিং ফোরামে বৃহস্পতিবার ফাঁস হওয়া পাসওয়ার্ডের সংকলন প্রকাশ করেন। রকইউ ২০২৪ নামে তৈরি এ সংকলনে এক দশকের বেশি সময় ধরে হাতিয়ে নেওয়া পাসওয়ার্ড রয়েছে।

ফাস্টপোস্ট জানিয়েছে, ওবামাকেয়ার এবারই প্রথম কোনো হাতিয়ে নেওয়া গোপন তথ্য প্রকাশ করেনি। এর আগেও এই ব্যবহারকারী আইনি সংস্থা সিমন্স অ্যান্ড সিমন্সের কর্মচারীদের তথ্য শেয়ার করেছিলেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রোয়ান কলেজের শিক্ষার্থীদের আবেদনের ডাটাবেস এবং অনলাইন ক্যাসিনো আসক গ্যাম্বলার্সের তথ্যও প্রকাশ করেছিলেন তিনি।

ফাঁস হওয়া পার্সওয়ার্ডের সংকলন নিয়ে সাইবার নিউজের গবেষকরা গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, এক দশকের বেশি সময় ধরে এসব তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের তথ্যের সংকলন হ্যাকিং ফোরামে প্রকাশ করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, নতুন করে চুরি যাওয়া পাসওয়ার্ড রকইউ২০২৪ ডাটাসেটে যুক্ত করা হয়েছে। তবে এসবের অনেক পাসওয়ার্ড বেশ আগেই চুরি করা হয়েছিল।

এর আগে রকইউ২০২১ নামে আরেকটি ডাটাসেট ২০২১ সালে প্রকাশ করা হয়েছিল। ওই ডাটাসেটে প্রায় আট দশমিক চার বিলিয়ন পাসওয়ার্ড ছিল। সর্বশেষ প্রকাশিত এ ডাটাসেটে ১৫ বিলিয়নের বেশি পার্সওয়ার্ডের সংকলন রয়েছে।

২০১৯ সালে প্রকাশিত আরেকটি ডাটা সেটের ওপর ভিত্তি করে ২০২১ সালে প্রকাশিত ডাটাসেট তৈরি করা হয়। এ ডাটাসেটে লাখ লাখ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X