রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়সহ হাজারো ওয়েবসাইট হ্যাকড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশসহ হাজারো ওয়েবসাইট হ্যাক হয়েছে। বাংলাদেশের ওয়েবসাইট হ্যাকের প্রতিক্রিয়ায় এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করছে হ্যাকাররা।

হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। এমন কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, তাতে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার ঝুলছে। ওয়েবসাইটগুলোতে জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হচ্ছে। সেইসঙ্গে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার দেওয়া শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্নক স্লোগানও জুড়ে দিয়েছে হ্যাকাররা।

হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের অবজ্ঞাসূচক কথাও লেখা হয়েছে। সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ‘আর যদি কোনো একটা বাংলাদেশি আইটি অবকাঠামো তাদের দ্বারা আক্রান্ত হয় তবে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে।’

হ্যাকাররা ভারতকে হুমকি দিয়ে বলেছে, ‘কোন দেশের ওয়েবসাইট সব চাইতে বেশি দুর্বল সেটা সবাই জানে।’

গত কিছু দিন ধরে ভারতীয় হ্যাকারদের দ্বারা বাংলাদেশের ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এর প্রতিক্রিয়ায় প্রথমবারের মতো জবাব দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা।

প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেল ‘https://t.me/OpChaWala’-এ হ্যাকিংয়ের লিংকসহ পোস্ট দিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত লিংকগুলোতে হ্যাকের নোটিশ দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X